1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আশাবাদী ঢাকা

উ. কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক বিভেদ বাড়ছে: দ.কোরিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারি, ২০১২
  • ২৪৪ Time View

দক্ষিণ কোরিয়ার অর্থনীতি থেকে উত্তর কোরিয়ার অর্থনীতির বিভেদ দিনদিন বাড়ছেই। সরকারি এক পরিসংখ্যানে দেখা যায়, পাশাপাশি দেশ হওয়া স্বত্ত্বেও দক্ষিণ কোরিয়ার সামগ্রিক জাতীয় আয় উত্তর কোরিয়ার চেয়ে ৪০ গুন বেশি।

মঙ্গলবার কোরিয়ায় রাষ্টীয় পরিসংখ্যান সংস্থা থেকে বলা হয়, ২০১০ সালের হিসেব অনুযায়ি উত্তর কোরিয়ার সামগ্রিক জাতীয় আয় ২৬ বিলিয়ন ডলার। এই আয় দক্ষিণ কোরিয়ার এক দশমিক এক ট্রিলিয়ন সম্পদের সমান।

স্থানীয় এবং আন্তর্জাাতিক সংস্থা থেকে পাওয়া বিভিন্ন বার্ষিক রির্পোট থেকে বলা হয় ঐ একই বছর উত্তর কোরিয়ার মাথাপিছু বার্ষিক আয় ছিল এক হাজার ৭৪ ডলার। অন্যদিকে যেখানে দক্ষিণ কোরিয়ার আয় ছিল এর প্রায় বিশ গুন। পরিমানে বিশ হাজার সাত’শ ৫৯ ডলার।

২০০৯ সালে প্রত্যেক দক্ষিণ কোরিয়ানের আয় ছিল প্রত্যেক উত্তর কোরিয়ানের চেয়ে ১৮ গুন বেশি।

সামগ্রিক আয় হিসেব করা হয় দেশের নিজস্ব উৎপাদন, আয় এবং পরিশোধের উপর হিসেব করে।

রির্পোটটিতে আরো বলা হয় ২০১০ সালে যেখানে দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে ৬ দশমিক ২ শতাংশ সেখানে উত্তর কোরিয়ার ঘটেছে মাত্র ০.৫ শতাংশ। পাশাপাশি উত্তর কোরিয়ার মানুষের আয়ু ও কমে গেছে বলে রির্পোটটিতে বলা হয়।

অন্যদিকে খনিজ সম্পদে ভরপুর উত্তর কোরিয়ার লোহ উৎপাদন করে ৫০ মিলিয়ন টন। দক্ষিণ কোরিয়ার উৎপাদন ৫ লক্ষ ১০ হাজার টন।

উত্তর কোরিয়ার অর্থনৈতিক সমস্যা, অব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক অনুদান বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি সবকিছু জন্য দায়ি হচ্ছে দেশটির নিউক্লিয়ার যন্ত্রপাতি এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

ইউএন সংস্থা ধারনা করছে উত্তর কোরিয়ার এক-চর্তুথাংশ মানুষের জরুরি সেবার প্রয়োজন যেখানে ১৯৯০ সালে ঘূর্নিঝড়ে হাজার লোক মারা গিয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ