1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

ঈদের সময় কারফিউয়ের গুজব নাকচ করল সৌদি আরব

Reporter Name
  • Update Time : শনিবার, ১ মে, ২০২১
  • ৪৯ Time View

রমজান বা ঈদের সময় কারফিউ জারি করা হতে পারে বলে যে গুজব ছড়িয়ে পড়েছে তা নাকচ করে দিয়েছে সৌদি আরবের কর্তৃপক্ষ। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. মোহামেদ আল-আব্দ আল-আলি এমন গুজব উড়িয়ে দেন।

তিনি বলেন, মাঝে মধ্যেই গুজব ছড়ায়, এখন এই গুজব ছড়িয়েছে এবং এগুলো সত্য নয়। যথাযথ এবং বিশেষজ্ঞ কমিটি পরিস্থিতি গভীরভাবে দেখভাল করছে। তবে রমজান বা ঈদের সময় কারফিউ জারি করার অনুরোধ জানানো হয়নি।

তবে করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি জোরারোপ করেছেন তিনি। আল-আলি বলেন, যদি সমাজের সবাই মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বিশেষ করে ঈদের সময় গণজমায়েত এড়িয়ে চলে তাহলে আমাদের আরও বিধিনিষেধ বা কারফিউ দিতে হবে না।

তিনি বলেন, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে যাদের অবস্থা বেশি গুরুতর তাদের অধিকাংশের বয়স ৬০ বছরের বেশি। এ সময় তিনি সবাইকে টিকা নেয়ার আহ্বানও জানান। সৌদি আরবে এ পর্যন্ত ৯১ লাখ ২৩ হাজার ৭৭৮ জন টিকা নিয়েছেন।

এদিকে শুক্রবার সৌদি আরবে নতুন করে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে সবমিলিয়ে ৬ হাজার ৯৫৭ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৬ জন। তাই মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ১৭ হাজার ৩৬৩ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ