1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষ গণহত্যাকারীদের এ দেশে রাজনীতি করতে দেবে না অন্তর্দ্বন্দ্বের নাটক ‘তুমি যাকে ভালোবাসো’ বাণিজ্য, জ্বালানি ও প্রযুক্তি খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সম্মত ঢাকা-মস্কো টেকনাফের সেই পাহাড়ে লাশ পড়ে থাকার খবর, পুলিশ নিশ্চিত নয় হাসানের হাসির পর বাংলাদেশের ব্যাটিংয়ের বিষাদ সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বের শুভ উদ্বোধন কক্সবাজারে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি জুম্মার নামাজ শেষে কোমলমতি শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

ইরাকে বিয়েতে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৬

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭
  • ১১৪ Time View

ইরাকের উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ সালাহুদিনের একটি বিয়ের অনুষ্ঠানে গতরাতে দুটি আত্মঘাতী বোমা হামলায় ২৬ জন নিহত ও অপর ২৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার প্রাদেশিক নিরাপত্তা সূত্র একথা জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, বুধবার রাতে ইরাকের রাজধানী বাগদাদ থেকে প্রায় ১৮৫ কিলোমিটার উত্তরে হাজ্জাজ এলাকার একটি গ্রামে এ ঘটনা ঘটে। দুই আত্মঘাতী হামলাকারী শরীরে বিস্ফোরক বেঁধে জনাকীর্ণ বিয়ের অনুষ্ঠানে ঢুকে বিস্ফোরণ ঘটায়।
সূত্রটি জানায়, তৃতীয় আত্মঘাতী হামলাকারী ভিড়ের মধ্যে ঢুকতে চেষ্টা চালায়। তবে ঢুকার আগেই তার শরীরে বেঁধে রাখা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটলে সে প্রাণ হারায়।
সূত্রটি আরো জানায়, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
কোন গোষ্ঠী বা সংগঠন এখন পর্যন্ত হামলার দায়িত্ব স্বীকার করেনি।
তবে জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) অধিকাংশ ক্ষেত্রেই ইরাকের বিভিন্ন প্রান্তের জনাকীর্ণ বাজার, ক্যাফে ও মসজিদে এ ধরনের হামলা চালিয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ