1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের

ইমার্জিং কাপের ফাইনালে মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০১৭
  • ১৩৩ Time View

ইমার্জিং কাপের আয়োজক বাংলাদেশ। প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি স্বাগতিকরা। সেমিফাইনালেই বিদায় নিশ্চিত করেছে মুমিনুল হকের দল। আজ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দলের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। আর তাতে ফাইনালের টিকিট পেয়ে যায় লঙ্কানরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রথম সেমিফাইনাল। টস জিতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। নাসির হোসেনের ৩৯, মোহাম্মদ সাইফুদ্দিনের ৩৭ ও সাইফ হাসানের ৩২ রানে ভর করে ১৭৯ রান তোলে স্বাগতিকরা। জবাবে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে লঙ্কানরা।

দিনের অপর সেমিফাইনালে আফগানিস্তান অনূর্ধ্ব-২৩ দলকে ১২৩ রানের বড় ব্যবধানে পরাস্ত করেছে পাকিস্তান দল। টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৬৭ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে ৩১.৪ ওভার খেলে ১৪৪ রানেই অলআউট হয় আফগানরা।

ইমার্জিং কাপের ফাইনাল ৩ এপ্রিল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ