1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

ইনজুরিতে ছিটকে পড়লেন ক্রিস লিন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭
  • ১২৮ Time View

এবারই প্রথম ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছিলেন অস্ট্রেলিয়ার হয়ে ৫ টি-টোয়েন্টি খেলা ক্রিস লিন। দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে ধারাবাহিকভাবে পারফর্ম করে দলে জায়গা করে নিয়েছিলেন বিস্ফোরক এই ব্যাটসম্যান। কিন্তু ঘাড়ের ইনজুরিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়তে হল বিস্ফোরক এই ব্যাটসম্যানকে। ব্যথার কারণে খেলতে পারবেন না ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাশ লিগেও।

অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেহম্যান গণমাধ্যমকে বলেন,“ঘাড়ের ব্যথাটা তাকে অনেক দিন ধরে ভুগাচ্ছে। বিগ ব্যাশ লিগ খেলার সময়ও তার এ সমস্যা দেখা দিয়েছিল। তাকে মাস খানেকের মতো ক্রিকেট থেকে দূরে থাকতে হবে। কিছুদিনের মধ্যেই তার পূণর্বাসনের কাজ শুরু করা হবে। তবে আমরা আশাবাদী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তাকে আমরা দলে পাবো।”

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজও মিস করবেন তিনি। অকল্যান্ডে আগামী ৩০ জানুয়ারি থেকে সিরিজটি শুরু হওয়ার কথা রয়েছে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে না পারলেও তার চোখ এখন তাকিয়ে আছে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে ফেরা নিয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ