1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব

ইজতেমায় ৮০ টাকায় ব্লেজার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারি, ২০১৮
  • ৭৪ Time View

বিশ্ব ইজতেমায় ৮০ টাকায় ব্লেজার পাওয়া যাচ্ছে। স্বল্পমূল্যে ব্লেজার বিক্রি হওয়ায় মুসল্লিরা ভিড় জমিয়ে তা কিনছেন। পছন্দ না হওয়ায় অনেকে আবার গায়ে দিয়েও না কিনে ফিরে যাচ্ছেন।

৬০ বছর বয়সী রফিকুল ইসলাম। ছোট বয়স থেকেই নানা ধরনের ব্যবসা করে জীবন-যাপন করে চলছেন। গত তিনদিন ধরে বিশ্ব ইজতেমার ভেতরে ও বাইরে মাটির ওপর পলিথিন বিছিয়ে পুরনো ব্লেজার বিক্রি করছেন।

বিভিন্ন স্থান থেকে আসা ব্যবহৃত ব্লেজার ওয়াশ করে বিক্রি করা হচ্ছে। তবে প্রতিটি ব্লেজার পরার উপযোগী রয়েছে। ইজতেমায় আসা মুসল্লিরা শীতের কবল থেকে মুক্তি পেতে ভিড় করে স্বল্পমূল্যের এসব ব্লেজার কিনছেন।

রফিকুল ইসলামের সঙ্গে কথা বলে জানা গেছে, শীতে ব্লেজারের চাহিদা থাকে অনেক বেশি। এ কারণে সদরঘাট থেকে পুরনো ব্লেজার কিনে ইজতেমায় এনে বিক্রি করছেন তিনি। তিন হাজার ব্লেজার এনেছেন। গত তিনদিনে দেড় হাজার ব্লেজার বিক্রি হয়েছে। আজকের মধ্যে বাকি ব্লেজার বিক্রি করবেন বলে আশা করছেন।

রফিকুল ইসলাম বলেন, ‘যহন যেইডা চাহিদা থাকব তাই কিন্না বেচি। হেইডা দিয়া সংসার আর পোলা-মাইয়ার পড়ার খরচ চালাই। দুই মাইয়া, এক পোলা পড়ালেখা করে। হেগো খরচ চালাইতে হয়। অনেক কষ্ট হয়। তয় কী আর করমু, কোনোমতে আল্লাহ চালায় লয়। ভোরে ৫০০ মাল (ব্লেজার) লইয়া আইছি। বেইচা বাড়ি যামু।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ