1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

ইউক্রেনকে যুদ্ধবিমান দিচ্ছে পোল্যান্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৫৯ Time View

ইউক্রেনকে চারটি মিগ-২৯ যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ পোল্যান্ড। এই প্রথম কোনো ন্যাটোর সদস্য দেশ ইউক্রেনে যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা দিলো। পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে তাঁর দেশ ইউক্রেনকে চারটি মিগ-২৯ যুদ্ধবিমান দেবে। খবর বিবিসির।
রাজধানী ওয়ারশতে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আন্দ্রেজ দুদা বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই ইউক্রেনকে চারটি মিগ-২৯ যুদ্ধবিমান বুঝিয়ে দেওয়া হবে। পরবর্তী সময় দেশটিকে আরও যুদ্ধবিমান দেবে পোল্যান্ড। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
দুদা আরও জানান, ইউক্রেনকে সব মিলিয়ে ১০ থেকে ২০টি যুদ্ধবিমান দেওয়া হতে পারে। এর আগে গত মঙ্গলবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতিউসজ মোরাভিয়েৎস্কি ইঙ্গিত দেন, আগামী চার থেকে ছয় সপ্তাহের মধ্যে ইউক্রেনকে যুদ্ধবিমানগুলো দেওয়া হতে পারে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে কিয়েভের পাশে রয়েছে প্রতিবেশী পোল্যান্ড। লাখো শরণার্থীকে আশ্রয় দেওয়ার পাশাপাশি ইউক্রেনকে সব ধরনের সহায়তা দিয়ে আসছে দেশটি। এর আগে রুশবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনকে ১৪টি জার্মানির তৈরি অত্যাধুনিক লেপার্ড-২ ট্যাংক দিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যদেশ পোল্যান্ড।
ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডরিকসেন জানিয়েছে, ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার বিষয়ে তাঁর দেশে আলাপ-আলোচনা চলছে। দীর্ঘদিন ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র, জার্মানিসহ পশ্চিমা মিত্রদের কাছে সামরিক সহায়তা হিসেবে যুদ্ধবিমান চেয়ে আসছিলেন। তাঁর ভাষ্য, সাম্প্রতিক সময়ে আকাশপথে হামলা বাড়িয়ে দিয়েছে রাশিয়া। একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে। তাই রাশিয়াকে প্রতিহত করতে হলে তাঁর দেশের যুদ্ধবিমান প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ