1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

আলোচনায় বাপ্পা মজুমদারের নতুন মিউজিক ভিডিও

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬
  • ১৪৭ Time View

39প্রকাশ হয়েছে বাপ্পা মজুমদারের কণ্ঠে নতুন গানের মিউজিক ভিডিও। ‘তুমি নাই’ শিরোনামের গানটির ভিডিও গতকাল ১৫ নভেম্বর ইউটিউবে সবার জন্য উন্মুক্ত হয়েছে।

নতুন করে প্রকাশ হওয়া গানটি একদিনের মধ্যেই আলোচনায় এসেছে। দর্শক-শ্রোতাদের কাছে সাড়া পেয়েছে গানটি। মাত্র ১ দিনেই গানটি দেখেছেন প্রায় ২৫ হাজার দর্শক। এটি প্রকাশ হয়েছে বী ইমজ ওয়ার্কস্টেশানের ব্যানারে।

‘শ্যামলীতে তোমার কথা ভাবতে ভাবতে যাই/ শের শাহ রোডে এসে দেখি তোমার দেখা নাই/ ফুল কিনব বলে আমি শাহবাগে গিয়ে/ তোমার জন্য কিনে আনি সবুজরঙা টিয়ে’- এমন কথায় সাজানো গানটি লিখেছেন শেখ রানা। সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার নিজেই।

রোমান্টিক-বিরহী ঘরানার গানটিতে উঠে এসেছে ঢাকা শহরের বিভিন্ন স্থানের বর্ণনা ও সজীব চিত্রায়ন। যা শ্রোতাদের নস্টালজিক করে তোলে। গানের ভিডিওতে বাপ্পা মজুমদারের সঙ্গে মডেল হয়েছেন নোভাইরা রহমান। ক্যামেরায় ছিলেন রুমন পাইকার। ভিডিও পরিচালনা করেছেন অভিজিৎ মজুমদার।

বাপ্পা মজুমদার জানান, ঢাকার শ্যামলী, শেরশাহ রোড, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, হাইকোর্ট মাজার গেট, সেগুনবাগিচা, লালবাগ মোড়, বেচারাম দেউরি ও বুড়িগঙ্গাসহ প্রায় ২৫টি লোকেশনে টানা তিনদিন শুটিং হয়েছে মিউজিক ভিডিওটির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ