1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

আর্থিক সীমাবদ্ধতার কারণে আমাকে কাজে ফিরতে হবে: শ্রুতি

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মে, ২০২১
  • ৯২ Time View

জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। ভারতের দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও নিয়মিত অভিনয় করেন।

বর্তমানে ভারতে করোনা মহামারি বেশ ভয়াবহ আকার ধারণ করেছে। এর মধ্যে কিছুদিন আগেও স্বাস্থ্যবিধি মেনে শুটিং করেছেন শ্রুতি।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, মহামারি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারব না। মাস্ক ছাড়া সেটে যাওয়াটা অনেক ভয়ংকর। মিথ্যা বলব না। কিন্তু অন্যদের মতো আর্থিক সীমাবদ্ধতার কারণে আমাকে কাজে ফিরতে হবে। শুটিংয়ের জন্য তারা যখন আমাকে ডাকবে চুক্তির কারণে সেটি শেষ করতে আমাকে সেখানে যেতে হবে।

শ্রুতির বাবা তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা কমল হাসান ও মা অভিনেত্রী সারিকা। কিন্তু অনেক আগে থেকেই আলাদা থাকেন শ্রুতি।

তিনি বলেন, আমাদের একেক জনের আয় একেক রকম। কিন্তু আমাদের সবাইকে খরচ জোগাতে হয়। এজন্য কাজে যেতে হবে। আমার নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা রয়েছে। সাহায্য করার জন্য আমার মা-বাবা নেই। আমি নিজেই সব সিদ্ধান্ত নিই- ভালো কিংবা খারাপ সবই। অনেক সফল ব্যক্তি এই মহামারিতে গাড়ি কিংবা দামি কোনো জিনিস কিনতে পারছেন না। কিন্তু আমি এই মহামারির আগে একটি বাড়ি কিনেছি। তাই আমার আর্থিক সীমাবদ্ধতা রয়েছে।

সম্প্রতি ‘পাওয়ার স্টার’ হিসেবে পরিচিত পবন কল্যাণের ‘বাকিল সাব’ সিনেমায় শ্রুতিকে দেখা গেছে। ‘লাবাম’ সিনেমায় অভিনয় করছেন তিনি। পলিটিক্যাল-থ্রিলার ঘরানার এই সিনেমায় আরো রয়েছেন বিজয় সেতুপাতি, জগপতি বাবু প্রমুখ। এছাড়া প্রভাসের সঙ্গে ‘সালার’ সিনেমায় পর্দায় হাজির হবেন এই অভিনেত্রী। সিনেমাটি পরিচালনা করছেন ‘কেজিএফ’খ্যাত প্রশান্ত নীল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ