1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব

আরও ২৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭ Time View

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ২৭৫ জন। তাদের মধ্যে ঢাকাতেই ২১১ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৬৪ জন রোগী ভর্তি হন।

সোমবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ৮৫৭জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছে ২১৫ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৯ জনের মৃত্যু হয়। এরমধ্যে জুলাই ১২ জন, আগস্ট ৩৪ জন এবং চলতি মাসে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৫ হাজার ৯৭৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৮৪৫ জন। বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৭২ জন ভর্তি রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দু’জনের মৃত্যু হয়েছে।

সূত্র আর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২৭৫জনের রাজধানী ঢাকায় সরকারি ও স্বায়ত্বশাসিত হাসপাতালে ১০৪জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১০৭জনসহ ২১১জন রোগী ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৬৪জন ভর্তি হন।

চলতি বছর এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট হাসপাতালে ভর্তি ১৫ হাজার ৯৭৬ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২জন এবং জুলাইয়ে ২হাজার ২৮৬জন, আগস্টে ৭ হাজার ৬৯৮জন এবং ২০ সেপ্টেম্বর ৫ হাজার ৬২০জন রোগী ভর্তি হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ