1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার শাহ আমানতের নিরাপত্তা দেখতে চট্টগ্রামে আন্তর্জাতিক প্রতিনিধি দল জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ বাংলাদেশের সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়াতে চায় আলজেরিয়া তিন মাসের বকেয়াসহ নতুন পে-স্কেলে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা নীতিগত বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি নেতার পদত্যাগ ছেলের এইচএসসি পাসের পর পদ হারালেন জেলা ছাত্রদলের সভাপতি মধ্যরাতে দীপিকার বাড়িতে ভৌতিক কাণ্ড, রহস্য জানালেন অভিনেত্রী

আমার থেকে রোনাল্ডোর মতো প্রত্যাশা করবেন না

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪
  • ১৪৯ Time View

rodrigazব্রাজিল বিশ্বকাপে কলম্বিয়ার হয়ে পাঁচ ম্যাচে ছ’গোল করে ‘গোল্ডেন বুট’ ছিনিয়ে নিয়েছেন জেমস রডরিগেজ৷ তার চোখ ধাঁধানো পারফম্যান্সের সুবাদে এই মরশুমেই রিয়াল মাদ্রিদ নিজেদের ক্লাবে সই করিয়ে নিয়েছে ২৩ বছর বয়সি ফুটবলারকে৷

রিয়লের জার্সিতে এখনও পর্যন্ত নয়’ম্যাচ খেলে দু’টি গোল করেছেন রডরিগেজ৷এখনও পর্যন্ত সেভাবে দাগ কাটতে পারেননি এই অ্যাটাকিং মিডফিল্ডার৷ একটি সাক্ষাৎকারে রডরিগেজ বলছেন,‘ আমাকে রিয়ালের হয়ে আরও উন্নতি করতে হবে৷ খেলার মান বাড়াতে হবে৷ ক্লাবের সঙ্গে ধীরে-ধীরে মানিয়ে নিতে পারব বলেই আমার বিশ্বাস৷

তবে কেউ যদি মনে করে প্রতি মরশুমে আমিও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো ৬০টি গোল করব তাহলে তারা ভুল করবেন৷ আমি গোলস্কোরার নই৷ তবে গোল করতে আমারও ভাল লাগে৷ আমার কাছে রোনাল্ডো বিশ্বের সেরা ফুটবলার৷ ও আদর্শ গোলমেশিন৷ একজন প্রকৃত সুপারস্টার৷ ও অতুলনীয়৷’

রডরিগেজের আগমনের বার্তা পেয়েই রিয়াল ছেড়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে চলে গিয়েছেন রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ দেওয়া মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া৷ মারিয়ার জায়গাতেই খেলছেন রডরিগেজ৷

এ প্রসঙ্গে তিনি বললেন,‘ মারিয়া অসাধারণ ফুটবলার৷ ওকে আমি অত্যন্ত সম্মান করি৷ তবে ওর জায়গায় খেলছি বলে আমার ওপর বাড়তি কোনো চাপ নেই৷ মারিয়ার মতো আমিও চাইব রিয়ালের হয়ে নিজের ছাপ রাখতে৷ মাদ্রিদে অসাধারণ সব ফুটবলাররা খেলেন৷ তবে ইস্কোর খেলার স্টাইল আমার সবচেয়ে পছন্দের৷’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ