1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

আবুধাবিতে গেইল ঝড়, ২২ বলে ৮৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬২ Time View

এত দিন যেন ঘুমিয়ে ছিলেন। সেই ঘুম ভাঙতেই রীতিমতো তাণ্ডব চালালেন ক্রিস গেইল। মরুর দেশ সংযুক্ত আর আমিরাতের আবুধাবিতে চলমান টি-টেন লিগে দর্শক দেখল, এখনো ফুরিয়ে যাননি ক্যারিবিয়ান ব্যাটিং দানব।

বুধবার ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল খেললেন ২২ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস। হাঁকালেন ৬টি চার ও ৯ ছক্কা।

টিম আবুধাবির এই ব্যাটারে কোণঠাসা ছিল মারাঠা অ্যারাবিয়ান্সদের বোলাররা। ৯ উইকেটে ম্যাচটা নিজেদের করে টিম আবুধাবি।

মারাঠা অ্যারাবিয়ান্সে খেলছেন বাংলাদেশের দুই তারকা- মোসাদ্দেক হোসেন ও মুক্তার আলী। মোসাদ্দেকই দলকে নেতৃত্ব দিচ্ছেন। বল হাতে রেহাই পাননি তিনিও। তার ১ ওভারে গেইল নিয়েছেন ২০ রান।

গেইলদের সামনে লক্ষ্য ছিল ৯৮ রানের। টস হেরে আগে ব্যাট করে ৪ উইকেটে ৯৭ রান করে মারাঠা। জবাবে গেইল ঝড়ে ৫.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় টিম আবুধাবি।

৪১ বছর বয়সী গেইল ১২ বলে নিজের অর্ধশত রান পূর্ণ করেন। টি-টেন ক্রিকেটের ইতিহাসে দ্রুততম অর্ধশত রান করার নজির স্পর্শ করেন তাতে।

২০১৮ সালে আফগান ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ ১২ বলে ৫০ রান করার কৃতিত্ব অর্জন করেছিলেন।

ম্যাচ শেষে ছন্দ ফিরে পাওয়ার পেছনে দলের মেন্টর কুমার সাঙ্গাকারাকে কৃতিত্ব দিয়েছেন গেইল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ