1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য হোটেল খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে: মো. আল আমিন শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

আন্দোলনকারী শিক্ষকদের বাড়ি ফেরার পরামর্শ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭
  • ৪৭ Time View

নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের আন্দোলন ছেড়ে বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি জানিয়েছেন, শিক্ষকদের দাবি পূরণে কাজ করে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। তাই তাদের (শিক্ষক-কর্মচারী) বাড়ি গিয়ে বিশ্রাম নেয়ার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী এমন আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করতে অনেক দিন ধরেই আমরা কাজ করে যাচ্ছি। এমপিওভুক্তির অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ও অর্থ ছাড়ের বিষয় জড়িত। এটা নিয়ে আমি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক বৈঠক করেছি।

মন্ত্রী বলেন, নতুন করে এমপিওভুক্তির জন্য বর্তমানে অর্থমন্ত্রী সম্মতি দিয়েছেন। এ বিষয়ে একটি আলাদা নীতিমালা প্রণয়ন করা হবে। অর্থমন্ত্রী সেই কমিটিতে থাকার সম্মতিও জানিয়েছেন। আগামী বাজেটে এ বিষয়ে নতুনভাবে অর্থ বরাদ্দ দেয়ার আশ্বাসও দেয়া হয়েছে। অতিদ্রুত নতুনভাবে এমপিওভুক্তির কাজ শুরু করা হবে।

stricke

তিনি আরও বলেন, অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন দেয়া না হলে আমাদের কিছু করার থাকে না। রাস্তায় বসে আপনারা (শিক্ষক-কর্মচারীরা) কষ্ট করে আন্দোলন করে গেলেও আমরা কোনো সমাধান দিতে পারি না। যেহেতু নতুন করে এমপিওভুক্তির জন্য অর্থ মন্ত্রণালয় নীতিগত সিদ্ধান্ত জানিয়েছে তাই আর রাস্তায় বসে আন্দোলন না করে বাড়ি ফিরে বিশ্রাম করেন। খুব শিগগিরই আপনাদের দাবি বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন দেশের বিভিন্ন জেলার স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষকরা। আজ পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। আগামীকাল থেকে আমরণ অনশনে নামার ঘোষাণা দিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ