1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার শাহ আমানতের নিরাপত্তা দেখতে চট্টগ্রামে আন্তর্জাতিক প্রতিনিধি দল জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ বাংলাদেশের সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়াতে চায় আলজেরিয়া তিন মাসের বকেয়াসহ নতুন পে-স্কেলে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা নীতিগত বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি নেতার পদত্যাগ ছেলের এইচএসসি পাসের পর পদ হারালেন জেলা ছাত্রদলের সভাপতি মধ্যরাতে দীপিকার বাড়িতে ভৌতিক কাণ্ড, রহস্য জানালেন অভিনেত্রী

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে বিসিবি একাদশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সক্ষমতা প্রমাণের পরীক্ষায় আনভীর ক্রিকেট স্টেডিয়াম। এবিজি স্পোর্টস সিটির এই আধুনিক মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে টস ছাড়াই খেলা শুরু হয়েছে। সফরকারী ওয়েস্ট ইন্ডিজ আলোচনার মাধ্যমে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়।

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আনভীর ক্রিকেট স্টেডিয়ামের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর আগে বয়সভিত্তিক ক্রিকেট, ঘরোয়া প্রতিযোগিতা ও ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ আয়োজন করেছে ভেন্যুটি। এবার আন্তর্জাতিক দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে বড় পরিসরে ক্রিকেট আয়োজনের সক্ষমতা তুলে ধরার সুযোগ পাচ্ছে স্টেডিয়ামটি।

ম্যাচটিকে সামনে রেখে গত ১৯ অক্টোবর আনভীর ক্রিকেট স্টেডিয়ামের প্রস্তুতি ও সুযোগ-সুবিধা পরিদর্শন করে বিসিবির ছয় সদস্যের প্রতিনিধি দল। বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেনের নেতৃত্বে প্রতিনিধি দল পিচ, আউটফিল্ড, ড্রেসিংরুম, চিকিৎসাসেবা, লজিস্টিকস, গণমাধ্যমকর্মীদের জন্য নির্ধারিত স্থান ও সম্প্রচার সুবিধা ঘুরে দেখে। পরিদর্শন শেষে মাঠের সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্টির কথা জানায় বিসিবি।

আনভীর ক্রিকেট স্টেডিয়ামকে ভবিষ্যতে আরও বড় পরিসরে ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান জানিয়েছেন, স্টেডিয়ামটিতে আরও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের বিষয়ে বিসিবির সঙ্গে আলোচনা চলছে। কমপ্লেক্সে আরেকটি ক্রিকেট মাঠ নির্মাণের কাজও চলছে, যা ২০২৭ সালের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২৮ অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেটে।

ওয়েস্ট ইন্ডিজ দল:রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কেমার রোচ, জেইডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহ্যাম।

বিসিবি একাদশ:মাহফিজুল ইসলাম, জিসান আলম, কালাম সিদ্দিকি, ইফতেখার হোসেন, জাকের আলি, এসএম মেহেরব হাসান, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, আইচ মোল্লা, শামীম হোসেন, আব্দুল হালিম, অনিক দেব বর্ম, ফাহাদ হোসেন, হোসেন, সান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ