1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ রাজশাহীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন শপথ নিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমির ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করল খেলাফত মজলিস কবে বাংলাদেশে আসছেন হামজা ও ফারহান ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে ভাগ্য পরিবর্তনের গুরুত্বপূর্ণ দিন: বাণিজ্যমন্ত্রী এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর

আগের চেয়ে সুস্থ রয়েছেন শাকিব খান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারি, ২০১৮
  • ৮২ Time View

দীর্ঘদিন ধরেই নানা রকম শারীরিক অসুস্থতায় ভুগছেন ঢালিউডের নায়ক শাকিব খান। গেল বছর বেশ কয়েক দিন হাসপাতালে ভর্তিও ছিলেন। আবারও অসুস্থ হলেন তিনি। গেল ২২ জানুয়ারি অস্ট্রেলিয়া পাড়ি দেন নতুন ছবির শুটিংয়ের জন্য। তখনই তিনি জানিয়েছিলেন, খানিকটা অসুস্থতায় ভুগছেন।

কিন্তু আজ শনিবার (২৭ জানুয়ারি) জানা গেল অস্ট্রেলিয়ায় গিয়ে শারীরিক অসুস্থতা বেড়েছে তার। শাকিবের ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, অবস্থা গুরুতর দেখে তাকে অস্ট্রেলিয়ায় সিডনির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠাণ্ডা-জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শাকিব। আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ ছবির শুটিংয়ের জন্য বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন ‘নবাব’ খ্যাত এই অভিনেতা।

ছবিটির প্রযোজনা সংস্থা হার্টবিট বলছে, অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর আবহাওয়া জনিত কারণে শাকিব খান ঠাণ্ডা-জ্বরে আক্রান্ত হন। তার শারীরিক অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে।’ তবে শাকিবের হাসপাতালে ভর্তি হবার বিষয়টি সত্য নয় বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।

এদিকে শাকিব খানের সঙ্গে থাকা অভিনেতা টাইগার রবিও বললেন, হাসপাতালে ভর্তি হননি শাকিব। তিনি অস্ট্রেলিয়া থেকে জানান, ‘শাকিব খান অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে ডাক্তার দেখিয়েছেন। তার পরামর্শ নিয়ে হোটেলে ফিরেও আসেন। এখন শাকিব খান সুস্থ আছেন। আগামীকাল (রোববার) আমাদের শুটিং শুরু হবে।’

‘সুপার হিরো’ ছবির জন্য গত শাকিব খান অস্ট্রেলিয়ায় যান। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন চিত্রনায়িকা বুবলী, অভিনেতা তারিক আনাম খান, টাইগার রবি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ