1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

আগামী মাসে দ. কোরিয়া ও জাপান সফরে যাচ্ছেন বাইডেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৪৮ Time View

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মে মাসে দক্ষিণ কোরিয়া ও জাপান সফরে যাচ্ছেন। বুধবার হোয়াইট হাউসের এক ঘোষণায় এ কথা জানানো হয়েছে।

প্রতিদ্বন্দ্বী চীন ও উত্তর কোরিয়ার সাথে উত্তেজনার মধ্যেই এশিয়ায় ওয়াশিংটনের মূল মিত্র এ দুদেশ সফর করতে যাচ্ছেন বাইডেন।

প্রেস সেক্রেটারি জেন পাসাকি এক বিবৃতিতে জানান, আগামী ২০ থেকে ২৪ মে পর্যন্ত অনুষ্ঠেয় এ সফরকালে বাইডেন দুদেশের নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন। এ সময়ে তিনি দুদেশের সঙ্গে মার্কিন প্রশাসনের দৃঢ় প্রতিশ্রুতি জোরদারে কাজ করবেন।

এদিকে টোকিওতে বাইডেন কোয়াড গ্রুপের নেতাদের সঙ্গেও সাক্ষাত করবেন। এ গ্রুপে অন্তর্ভূক্ত রয়েছে অষ্ট্রেলিয়া, জাপান ও ভারত।

নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া চলতি বছর বেশ কিছু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এ ছাড়া দেশটি মার্কিন আলোচনার প্রস্তাবও উপেক্ষা করে আসছে। এ প্রেক্ষাপটে তিনি দক্ষিণ কোরিয়া সফর করছেন।

পাসাকি বলেন, দক্ষিণ কোরিয়ার নব নির্বাচিত প্রেসিডেন্ট ই্য়ুন সুক ইয়েল এবং প্রধানমন্ত্রী কিশিদা ফোমিওর সাথে বৈঠকে বাইডেন গুরুত্বপূর্ণ নিরাপত্তা সম্পকর্, অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ এবং বাস্তব ফলাফল পাওয়ার জন্যে ঘনিষ্ঠ সহযোগিতা আরও জোরদারের বিষয় নিয়ে আলোচনা করবেন।

এদিকে বাইডেনের এ সফরের আগে ১২ থেকে ১৩ মে ওয়াশিংটনে দক্ষিণ এশীয় নেতাদের ইউএস-আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ