1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত? তিন মাসে ৬১৮ বিলিয়ন ডলার ঋণ নেবে যুক্তরাষ্ট্র বাণিজ্য সুরক্ষায় এফটিএ চূড়ান্ত করার তাগিদ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের দিন ইরানের কেশম দ্বীপে হামলা চালাল যুক্তরাষ্ট্র

আগামীকাল দেশের সব ব্যাংক খোলা থাকবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৭৮ Time View

আগামীকাল বুধবার দেশের সব ব্যাংক খোলা থাকবে। একই সঙ্গে শেয়ারবাজারেও স্বাভাবিক লেনদেন হবে। কারণ, সরকারি ছুটি শুরু হবে আগামী বৃহস্পতিবার থেকে। ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। তবে এ নিয়ে পৃথক প্রজ্ঞাপন দেবে না বাংলাদেশ ব্যাংক।

সাধারণত ২৯ রমজান থেকে সরকারি ছুটি শুরু হয়। কাল বুধবার ২৯ রমজান। তবে এবার ২৯ রমজানে সরকারি অফিস খোলা থাকছে। করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণের জন্য ঈদের ছুটি সংক্ষিপ্ত করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে কাল অফিস ও ব্যাংক খোলা থাকছে।

এদিকে ব্যাংকগুলোতে এখন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত লেনদেন হচ্ছে। শেয়ারবাজারে লেনদেন চলছে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত।

এদিকে ঈদের কারণে ব্যাংকগুলোতে লেনদেনের চাপ বাড়লেও আজ তেমন ভিড় ছিল না। কারণ, ইতিমধ্যে অনেকেই রাজধানী ছেড়ে গেছেন। আবার অনেকে যাওয়ার অপেক্ষায়। তবে শপিং মলগুলোতে বেশ ভিড় দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ