1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত? তিন মাসে ৬১৮ বিলিয়ন ডলার ঋণ নেবে যুক্তরাষ্ট্র বাণিজ্য সুরক্ষায় এফটিএ চূড়ান্ত করার তাগিদ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের দিন ইরানের কেশম দ্বীপে হামলা চালাল যুক্তরাষ্ট্র

আইসিসি চেয়ারম্যান থেকে বাদ পড়ছেন শ্রীনি

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০১৫
  • ১৪৪ Time View

sriniকালসর্পদোষ কাটানোর জন্য যতই ম্যাঙ্গালোরের মন্দিরে গিয়ে পুজো দিন না কেন, আইসিসি চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসনের ফাঁড়া কাটছে না৷

মাত্র দিন সাতেক আগে ফের তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলে কী হবে, আগামী সেপ্টেম্বরে ফের আইসিসি চেয়ারম্যান হিসেবে ভারতীয় বোর্ড থেকে তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা ক্রমশ কমছে৷ লোধা কমিশনের রিপোর্টে নির্দোষ প্রমাণিত হলে সমীকরণ বদলাতে পারে, কিন্ত্ত এই মুহূর্তে বোর্ডে যা পরিস্থিতি, নতুন আইসিসি চেয়ারম্যান হিসেবে আবির্ভূত হওয়ার দৌড়ে এগিয়ে প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর৷ সব ঠিকঠাক চললে শ্রীনিবাসনের বদলে সেপ্টেম্বরে ভারতীয় বোর্ডের প্রতিনিধি হিসেবে আইসিসি চেয়ারম্যান হতে পারেন নাগপুরের দুঁদে কৌঁসুলি৷

প্রসঙ্গত, ২০১৪ সালের জুনে সর্বসম্মতিক্রমে আইসিসি-র চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন শ্রীনিবাসন৷ নিয়ম অনুযায়ী ভারতীয় বোর্ডের প্রতিনিধির ২০১৬ সালের জুন পর্যন্ত চেয়ারম্যান থাকার কথা৷ বোর্ডে পালাবদল হয়ে ডালমিয়া প্রেসিডেন্ট এবং অনুরাগ ঠাকুর সচিব হওয়ার পরেই নতুন সচিব জানিয়ে দিয়েছিলেন, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত শ্রীনিবাসনই ভারতীয় বোর্ডের প্রতিনিধি হিসেবে আইসিসি-তে চেয়ারম্যান থাকবেন৷ তার পরে সেপ্টেম্বরে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সদস্যরা ঠিক করবেন, আগামী বছরের জুন পর্যন্ত তাকেই বেছে নেওয়া হবে, না ভারতীয় বোর্ড নতুন কাউকে মনোনয়ন দেবে৷

ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে জগমোহন ডালমিয়া দশ মাসের জন্য (সেপ্টেম্বর ২০১৫ থেকে জুন ২০১৬) আইসিসি চেয়ারম্যান হতেই পারেন, কিন্ত্ত এখন বোর্ড রাজনীতি যেখানে দাঁড়িয়ে রয়েছে, পাল্লা ভারী মনোহরের দিকেই৷ স্বাস্থ্য এবং বয়স ডালমিয়ার বিপক্ষে যাচ্ছে, তা ছাড়া আরও গুরুত্বপূর্ণ হলো, শশাঙ্ক হলেন অনুরাগ ঠাকুরের পছন্দের প্রার্থী৷ পালাবদলের পরে বোর্ডের সভায় বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবেও ডাক পেয়েছিলেন মনোহর৷ যা জানা যাচ্ছে, কোচ নিয়োগ থেকে শুরু করে বোর্ডের কর্মপদ্ধতি, সব বিষয়েই মনোহরের পরামর্শ নিচ্ছেন অনুরাগ৷

সম্প্রতি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচনে শরদ পাওয়ার নির্বাচিত হওয়ার পরে এই দাবি আরও জোরালো হয়ে উঠছে৷ মনোহরের মনোনয়ন আটকানোর জন্য শ্রীনিবাসন অবশ্যই সর্বশক্তি প্রয়োগ করবেন, কিন্ত্ত লোধা কমিশনের রিপোর্ট না এলে বোর্ডে যতই প্রভাব থাক, তা কাজে লাগানোর সুযোগই তার পাওয়ার কথা নয়৷ অন্য দিকে, ঘুঁটি অনেকটাই সাজিয়ে ফেলেছেন অনুরাগ৷

যেমন এটা মোটামুটি ঠিকই হয়ে গিয়েছে, অঙ্কে বড় বদল না হলে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টিম ডিরেক্টর পদে থেকে যাবেন রবি শাস্ত্রী৷ সচিন-সৌরভ-লক্ষ্মণদের কমিটি নতুন কোচ বাছতে পারে, কিন্ত্ত সেখানেও অধিনায়ক ও শাস্ত্রীর মতামত গুরুত্ব পাবে৷

সব মিলিয়ে কী দাঁড়াল? অনুরাগই এখন ভারতীয় বোর্ডের প্রকৃত ‘ঠাকুর’৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ