1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার শাহ আমানতের নিরাপত্তা দেখতে চট্টগ্রামে আন্তর্জাতিক প্রতিনিধি দল জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ বাংলাদেশের সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়াতে চায় আলজেরিয়া তিন মাসের বকেয়াসহ নতুন পে-স্কেলে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা নীতিগত বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি নেতার পদত্যাগ ছেলের এইচএসসি পাসের পর পদ হারালেন জেলা ছাত্রদলের সভাপতি মধ্যরাতে দীপিকার বাড়িতে ভৌতিক কাণ্ড, রহস্য জানালেন অভিনেত্রী

আইরিশ দলের কেউ খেলছেন না প্রস্তুতিতে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জুলাই, ২০১২
  • ১৪৪ Time View

প্র্যাকটিস ম্যাচের দলে আয়ারল্যান্ড তাদের কোনো মূল খেলেয়াড় রাখেনি। অবশিষ্ট একাদশ খেলাবে বাংলাদেশের বিপক্ষে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিলেও যাতে খেলোয়াড়দের আগে ভাগে পড়ে ফেলতে না পারে সেজন্য এই কৌশল আইরিশ ক্রিকেট বোর্ডের।

খেলাবেই বা কেন, তাদের তো কন্ডিশন নিয়ে চিন্তা করতে হচ্ছে না। এসব ভাবতে হবে বাংলাদেশ দলকে। সে জন্যই একটু আগে ভাগে আয়ারল্যান্ড গেছে জাতীয় দল। সেখানে চারদিন অনুশীলন করেছে। দলের ম্যানেজার তানজিব আহমেদ সাদ জানিয়েছেন, রোববার প্র্যাকটিস ম্যাচের ভেন্যু স্টরমন্টের কেন্দ্রের উইকেটে ব্যাটিং সেশন করেছেন ক্রিকেটাররা।

বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক আগের দিন গিয়ে পৌঁছালেও রোববার অনুশীলন করেছেন। তামিম ইকবালও ব্যাটিং প্র্যাকটিস করেছেন। পেস বোলারদের নিয়ে আলাদা কাজ করছেন বোলিং কোচ শেন জার্গেনসেন। আয়ারল্যান্ড থেকে মোবাইলফোনে জাতীয় দলের ম্যানেজার বলছিলেন, ‘এখানে সব কিছু ভালো চলছে। আবহাওয়া নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। প্র্যাকটিস নিয়েও সবাই খুশি।’

সোমবার দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলবে। এখানে জিতলে মানসিক ভাবে চাঙ্গা থাকবেন খেলোয়াড়রা। হারলে চিন্তার বিষয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ