1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার শাহ আমানতের নিরাপত্তা দেখতে চট্টগ্রামে আন্তর্জাতিক প্রতিনিধি দল জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ বাংলাদেশের সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়াতে চায় আলজেরিয়া তিন মাসের বকেয়াসহ নতুন পে-স্কেলে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা নীতিগত বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি নেতার পদত্যাগ ছেলের এইচএসসি পাসের পর পদ হারালেন জেলা ছাত্রদলের সভাপতি মধ্যরাতে দীপিকার বাড়িতে ভৌতিক কাণ্ড, রহস্য জানালেন অভিনেত্রী

আইরিশদের বিরুদ্ধে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৭৮ Time View

ড্যান ক্লেভারের ঝড়ো ব্যাটিং আর মিচেল ব্রেসওয়েলের হ্যাটট্রিকে ১ ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। ব্লাক ক্যাপদের দেয়া ১৮০ রানের টার্গেটে ৯১ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস।

টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় নিউজিল্যান্ড। ফিন অ্যালেন ৩৫ রান করে ফিরলে ভাঙে ৪৪ রানের উদ্বোধনী জুটি। এরপর ব্যাটিং তান্ডব চালান ড্যান ক্লেভার। তার ৫৫ বলের ৭৮ রানের অপরাজিত ইনিংসে ১৭৯ রানের বড় সংগ্রহ পায় ব্লাক ক্যাপরা।

জবাবে মারকুটে শুরু করা পল স্টার্লিং ২১ রান করে ফিরলে চাপে পড়ে আয়ারল্যান্ড। দাঁড়াতে পারেনি অন্য ব্যাটসম্যানরা। নিজের প্রথম ওভারের তৃতীয় বলে ২৭ করা মার্ক আদাইরকে ফেরান ব্রেচওয়েল। এর পরের দুই বলে ম্যাকারর্থি আর ক্রেইগ ইয়ংকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন এই স্পিনার। সেই সাথে নিশ্চিত হয় নিউজিল্যান্ডের ৮৮ রানের বড় জয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ