1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

আইপিএল খেলতে দেশ ছাড়লেন সাকিব, মুস্তাফিজের অপেক্ষা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৯ Time View

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম আসরের দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী ১৯ মার্চ। গত এপ্রিল মাসে ভারতে শুরু হয়েছিল হাজার কোটি টাকার এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। তবে করোনাভাইরাসের প্রকোপে মাঝপথেই বন্ধ হয়ে যায় টুর্নামেন্ট। এবার আইপিএলের বাকি অংশ মাঠে গড়াবে সংযুক্ত আরব আমিরাতে। আইপিএলে অংশ নিতে রোববার মধ্যরাতে দেশ ছাড়েন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব রওয়ানা করলেও পেসার মুস্তাফিজুর রহমানের অপেক্ষা বাড়ছে।

এবার আইপিএলে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন সাকিব আর মুস্তাফিজ। সাকিব খেলছেন কলকাতা নাইট রাইডার্সে, মুস্তাফিজের ঠিকানা রাজস্থান রয়্যালস। দুজনেরই এক সঙ্গে ঢাকা ছাড়ার কথা ছিল। তবে সাকিব চলে গেলেও মুস্তাফিজ এখনো যেতে পারেননি ভিসা জটিলতার কারণে। ভিসা জটিলতার সমাধান হলে আজ (সোমবার) আরব আমিরাতের উদ্দেশে উড়াল দেবেন মুস্তাফিজ।

রোববার বাংলাদেশ সময় রাত ১.৪০টায় ঢাকা ছাড়েন সাকিব। ১৯ সেপ্টেম্বর আইপিএল পুনরায় শুরু হলেও তার দল কলকাতা মাঠে নামবে আগামী ২০ সেপ্টেম্বর, প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবারের আইপিএলের প্রথম পর্বে সাকিবের পারফরম্যান্স অবশ্য সন্তোষজনক ছিল না। তিন ম্যাচে করেন মাত্র ৩৮ রান, বল হাতে নেন ২ উইকেট।

সাকিব হতাশ করলেও আইপিএলে গিয়ে ছন্দ খুঁজে পান কাটার স্পেশালিস্টের তকমা পাওয়া মুস্তাফিজ। নতুন দল রাজস্থানের হয়ে ৭ ম্যাচ উইকেট নেন ৮টি। বোলিংয়ে ছিলেন মিতব্যয়ী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ