1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষ গণহত্যাকারীদের এ দেশে রাজনীতি করতে দেবে না অন্তর্দ্বন্দ্বের নাটক ‘তুমি যাকে ভালোবাসো’ বাণিজ্য, জ্বালানি ও প্রযুক্তি খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সম্মত ঢাকা-মস্কো টেকনাফের সেই পাহাড়ে লাশ পড়ে থাকার খবর, পুলিশ নিশ্চিত নয় হাসানের হাসির পর বাংলাদেশের ব্যাটিংয়ের বিষাদ সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বের শুভ উদ্বোধন কক্সবাজারে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি জুম্মার নামাজ শেষে কোমলমতি শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

আইটিইউ পুরস্কার পেল বঙ্গবন্ধু স্যাটেলাইট

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬
  • ২১২ Time View

12ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) পুরস্কার-২০১৬ পেয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্প। বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডে ‘আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড ২০১৬’ এ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের হাতে এই পুরস্কার তুলে দেন আইটিইউ এর সেক্রেটারি জেনারেল হাউলিন ঝাউ।

‘বেটার সুনার, একসেলেরেটিং আইসিটি ইনোভেশন টু ইমপ্রুভ লাইভস ফাস্টার’ স্লোগান নিয়ে বিশ্বের ১০০টি দেশের অংশগ্রহণে গত ১৪ নভেম্বর থেকে শুরু হয় ‘আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড ২০১৬’। মেলার শেষ দিন বৃহস্পতিবার পৃথিবীর সম্ভাবনাময় উদ্ভাবনগুলোকে পুরস্কৃত করা হয়। সেরা উদ্ভাবনী প্রদর্শক হিসেবে ‘রিকগনিশন অব এক্সিলেন্স’ সার্টিফিকেট ক্যাটাগরিতে পুরস্কার জেতে বঙ্গবন্ধু স্যাটেলাইট।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, এই পুরস্কার বাংলাদেশের জন্য গর্বের এবং আনন্দের। আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড ২০১৬-তে এবার প্রথমবারের মতো প্যাভিলিয়ন দেয় বাংলাদেশ। এর মাধ্যমে বিশ্বের সামনে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, এবার বাংলাদেশি প্যাভিলিয়নে ছিল গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক ও সামিট কমিউনিকেশন্স। এছাড়া বিটিআরসির স্টলে ছিল ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ এর রেপ্লিকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ