1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

অল্পের জন্য বেঁচে গেলেন ৫২ হাজি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
  • ৮১ Time View

আজ মঙ্গলবার সকালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে একটি বাস ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। এই দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ৫২ জন হাজি। আবুধাবীর পুলিশের বরাতে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে ৫২ হাজি ওমরাহ পালন শেষে বাসযোগে মক্কা থেকে ওমানে ফিরছিলেন। আবুধাবি অতিক্রম করার সময় বাসটি হাইওয়ের একটি ধাতব অংশে (রেলিং) ধাক্কা খায়। আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ রাস্তায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধাতব রেলিংয়ে ধাক্কা লেগে বাসটি থেমে না গেলে বহু মানুষ নিহত হতেন।

জানা গেছে, ওই হাজিরা সবাই ওমানের নাগরিক। তবে এই দুঘর্টনায় কেউ হতাহত হননি; সবাই নিরাপদ রয়েছেন। দুর্ঘটনার পর হাজিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। আবুধাবি কর্তৃপক্ষ তাদের জন্য পর্যাপ্ত খাবার ও পানীয়ের ব্যবস্থা করেছে। আরেকটি বাসের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তারা আবুধাবি শহরেই অবস্থান করবেন।

সূত্র : খালিজ টাইমস, গালফ নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ