1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস ফুটবল খেলতে নেমে আর ফেরা হয়নি যাদের, ৫ মর্মান্তিক মৃত্যু শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রী প্রযুক্তিভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিমানের অব্যবস্থাপনা নিয়ে সংসদীয় কমিটির ক্ষোভ ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, সম্পাদক অনিক রাজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, আবেদন ফি ২২৩ টাকা তিন দফা দাবিতে আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের

অন্তর্বর্তী কোচ হতে আগ্রহী নন সুজন

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০১৯
  • ১০৩ Time View

স্টিভ রোডসকে সমঝোতার ভিত্তিতে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের পরেই গুঞ্জন শুরু হয় খালেদ মাহমুদ সুজনকে নিয়ে। শ্রীলঙ্কা সফরের আর ২ সপ্তাহও বাকি নেই।। এই অল্প কয়েকদিনে স্থায়ী কোচ খুঁজে পাওয়া না গেলে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনকেই অন্তর্বর্তী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে- এমন একটি গুঞ্জন চলছে দেশের ক্রিকেটাঙ্গনে। কিন্তু জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার অন্তর্বর্তী কোচ হওয়ার ব্যাপারে নিজেই আগ্রহী নন।

অন্তর্বর্তী কোচ হওয়ার ব্যাপারে সুজন সাংবাদিকদের বলেছেন, ‘এ নিয়ে আমাকেও চিন্তা করতে হবে। বারবার এক সিরিজের জন্য অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিতে চাই না। সেটা আমার জন্য ঠিক হবে না। তবে কোচিং যেহেতু আমার একটি পেশা, আমি সব সময় প্রস্তুত থাকি। বোর্ড একবার আমাকে দায়িত্ব দিয়েছিল। আমি আবারও অস্থায়ী পদে কাজ করব কি না এটাও একটা কথা। বোর্ডও আমাকে সেভাবে চিন্তা করবে কি না এটাও একটা কথা।’

তাহলে নিশ্চয়ই কোচ ছাড়া শ্রীলঙ্কা সফরে যাবে না বাংলাদেশ। নতুন কোচ নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারেও মুখ খুলতে রাজী নন সুজন, ‘আমি কোচিং নিয়ে কথা বলব না কারণ আমি কোচিংয়ের অংশ নই। আমি পুরো দলের ম্যানেজার। আমরা সঠিক সময়ে কোচ পেয়ে যাব আশা করছি। ভালো কোচ আনার চেষ্টা করছে বিসিবি থেকে। আমি বিশ্বাস করি বিশ্বকাপ শেষে অনেক কোচের চুক্তি শেষ হবে। আমরা যদি স্বল্প সময়ের মধ্যে এটা করতে পারি তাহলে ভালো কোচ আসতে পারে।’

উল্লেখ্য, ২০১৭ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কান কোচ চন্দিকা হাথুরুসিংহে চলে যাওয়ার পর বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পেয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। ২০১৮ সালের জানুয়ারিতে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছিলেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। তাকে নিয়ে সমালোচনাও ছিল ব্যাপক। এরপর শ্রীলঙ্কার মাটিতে নিদাহাস ট্রফিতে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পান তখনকার পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ