1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে আরটিভি হজের খরচের অর্থ সৌদিতে পাঠানোর নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক যার সঙ্গে সংঘর্ষে ফুটবলারের মৃত্যু, কেমন আছেন সেই গোলরক্ষক? ‘বাংলা এআই’ তৈরিতে এডিবির কাছে ২৫০ মিলিয়ন ডলার চেয়েছে বাংলাদেশ জুলাই যোদ্ধার স্বীকৃতি পেতে আবেদন করতে পারবেন চব্বিশের আহতরা মেসি-রোনালদোহীন নতুন যুগে চোখ রাখবেন যেসব ম্যাচে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লক্ষ্যে ভারতের বিরুদ্ধে দল ঘোষণা নিউজিল্যান্ডের চাকরির সুযোগ ব্র্যাক ব্যাংকে, আবেদন অনলাইনে ঝিনাইদহে ৪২০ বস্তা টিএসপি সারবোঝাই ট্রাক আটক ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রবৃষ্টির আশঙ্কা

‘দ্য থ্রি মাসকেটিয়ার্স’ এবার সিনেপ্লেক্সে

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ এপ্রিল, ২০১২
  • ২৫২ Time View

বিশ্বখ্যাত ঔপন্যাসিক আলেকজান্ডার দ্যুমার ক্ল্যাসিক উপন্যস ‘দ্য থ্রি মাসকেটিয়ার্স’। এই চিরায়ত উপন্যাস নিয়ে যুগে যুগে তৈরি হয়েছে একাধিক ছবি। ১৯৪৮, ’৭৮ ও ’৯৩ সালে থ্রি মাসকেটিয়ার্স নিয়ে তিনটি ছবি নির্মাণ করা হয়। ২০১১ সালে এই কাহিনী নিয়ে হলিউডের নির্মাতা পল এন্ডারসন তৈরি করেন আরেকটি ছবি, যা সেই বছর অক্টোবরে যুক্তরাজ্যে ও যুক্তরাষ্ট্রে একসঙ্গে মুক্তি পায়। ৭৫ মিলিয়ন ডলার বাজেটের এ ছবিটি মুক্তির পর থেকে এযাবৎ আয় করে ১৩২ মিলিয়ন ডলার।  ‘দ্য থ্রি মাসকেটিয়ার্স’ ছবিটি এবার মুক্তি পাচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্সে ৬ এপ্রিল শুক্রবার ।

চলচ্চিত্রকার পল অ্যান্ডারসন ছেলেবেলায় বাবার সঙ্গে প্রেক্ষাগৃহে গিয়ে প্রথম যে ছবিটি দেখেছিলেন সেটি ‘দ্য থ্রি মাসকেটিয়ার্স’। এরপর থেকে একজন মাসকেটিয়ারের মতোই খেলার মাঠের চতুর্দিকে ঘুরে বেড়াতেন পল আর লোকজনকে লাঠি দিয়ে গুঁতো দিতেন। ছোটবেলায় মাসকেটিয়ার্স মুগ্ধ সেই অ্যান্ডারসনের হাতেই একসময় নির্মিত হয় ‘দ্য থ্রি মাসকেটিয়ার্স’-এর নতুন সংস্করণটি।

আলেক্সান্ডার দ্যুমার লেখা বই ‘দ্য থ্রি মাসকেটিয়ার্স’ অবলম্বনে নির্মিত এ ছবিতে মূল বইয়ের তিন চরিত্র এথোস, প্রোথোস ও এরামিস চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে ম্যাথু ম্যাকফাডেন, রে স্টিভেনসন এবং লুক ইভানসন। নতুন ছবিতে মাসকেটিয়াররা ভিন্নরূপে এসেছেন। তবে মূল গল্পের আবেদনের কোনো পরিবর্তন হয়নি। এমনকি ভিজ্যুয়াল ইফেক্টস প্রয়োগের ক্ষেত্রেও গল্পের মূল ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্য রাখার চেষ্টা করা হয়েছে বলে প্রযোজনা সূত্রে জানা গেছে। এছাড়াও ছবির অ্যাকশন দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে রোমাঞ্চকরভাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ