1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের স্মরণসভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩২ Time View

| মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৮:০৭ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, চট্টগ্রামের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ। তিনি বলেন, জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে তড়িঘড়ি করে হত্যা করা হয়েছে। মুজাহিদ ভাইসহ যারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাঁদের আদর্শ অনুসরণ করে আমাদের চলতে হবে।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, চট্টগ্রামের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালিকের সভাপতিত্বে এবং সেক্রেটারি অ্যাডভোকেট শামসুল আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, নগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন, অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, অ্যাডভোকেট কবির হোসাইন, অ্যাডভোকেট আবুল মোজাফফর, অ্যাডভোকেট ফজলুল বারী, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন, অ্যাডভোকেট ফরিদুল আলম, অ্যাডভোকেট হোসাইন মোহাম্মদ আশরাফ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইব্রাহিম মুজাহিদ। প্রেস বিজ্ঞপ্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ