1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

চট্টগ্রাম উত্তর আ.লীগের সাধারণ সম্পাদকসহ সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান এবং মিরসরাই পৌরসভার সাবেক কাউন্সিলর জহির উদ্দিনকে গ্রেপ্তার করেছে এসআরবি। গতকাল সোমবার রাত ৯টার পর চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকার নিজ বাসায় অভিযান চালিয়ে শেখ মোহাম্মদ আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গ্রেপ্তারের পর তাকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

এসআরবি-৭ সূত্রে জানা যায়, শেখ মো. আতাউর রহমানের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এসআরবি মিডিয়া শাখার কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমেদ জানান, মামলা থাকায় অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলাগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

অন্যদিকে, একই রাতে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার বাসা থেকে মিরসরাই পৌরসভার সাবেক কাউন্সিলর জহির উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে মিরসরাই থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জহির উদ্দিনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ডিউটি অফিসার এএসআই আবদুর রহিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ