1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

শনিবার ৩টি প্রতিষ্ঠানের ইজিএম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১১
  • ৩৩০ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩টি প্রতিষ্ঠানের বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। প্রতিষ্ঠানগুলো হলো- জুট স্পিনার্স লিমিটেড, শ্যামপুর সুগার মিলস লিমিটেড ও ন্যাশনাল টিউব লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

জুট স্পিনার্স লিমিটেডের বিশেষ সাধারণ সভা সকাল ১০টায় ইনিস্টিটিউট অব ডিপ্লোমা ইনঞ্জিনিয়ার্স বাংলাদেশ, ১৬০/এ কাকরাইল ভিআইপি রোড ঢাকায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থ বছরের জন্য প্রতিষ্ঠানটি ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। প্রতিষ্ঠানটি রের্কড ডেট ছিল চলতি বছরের ১৩ নভেম্বর।

শ্যামপুর সুগার মিলস লিমিটেডের বিশেষ সাধারণ সভা সকাল ১০টায় রংপুরে শ্যামপুর সুগার মিলস ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির রের্কড ডেট ছিল ২৪ নভেম্বর। সমাপ্ত অর্থ বছরের জন্য প্রতিষ্ঠানটি কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

ন্যাশনাল টিউবস লিমিটেডের বিশেষ সাধারণ সভা সকাল ১১টায় প্রতিষ্ঠানটির নিজস্ব ফ্যাক্টরি গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থ বছরের জন্য প্রতিষ্ঠানটি ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। প্রতিষ্ঠানটি রের্কড ডেট ছিল ২০ নভেম্বর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ