1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ১ হাজার ৭৬ কোটি টাকা সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধ হামের উপসর্গে মৃত্যু আরও ৯, হাসপাতালে ১৩৫১ হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু গেইলের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন ভারতের তরুণ ব্যাটার কেরালার পর কলকাতার চলচ্চিত্র উৎসবেও ‘বনলতা সেন’ মৃত্যুজনিত বিমার চেক পেলেন নিহত দুই রুয়েট শিক্ষার্থীর পরিবার দেশে ফিরলে শেখ হাসিনাকে আইন অনুযায়ী দায় নিতে হবে: বাণিজ্যমন্ত্রী খুলনা-ঢাকা রুটে জানুয়ারিতে চালু হচ্ছে বিরতিহীন নতুন ট্রেন আগামী ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পৃথক দুটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

আজ (সোমবার, ২৩ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস-সাবেরের নেতৃত্বে প্রতিনিধিদল দুটি পৃথকভাবে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।

রাষ্ট্রপতির প্রেস উইং-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এসময় তারা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি উচ্চশিক্ষার মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের যথাযথ জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থান ও পেশাগত জীবনের জন্য উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ