1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
সরাসরি জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডে যুক্ত হলো মেহেরপুর ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে আরটিভি হজের খরচের অর্থ সৌদিতে পাঠানোর নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক যার সঙ্গে সংঘর্ষে ফুটবলারের মৃত্যু, কেমন আছেন সেই গোলরক্ষক? ‘বাংলা এআই’ তৈরিতে এডিবির কাছে ২৫০ মিলিয়ন ডলার চেয়েছে বাংলাদেশ জুলাই যোদ্ধার স্বীকৃতি পেতে আবেদন করতে পারবেন চব্বিশের আহতরা মেসি-রোনালদোহীন নতুন যুগে চোখ রাখবেন যেসব ম্যাচে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লক্ষ্যে ভারতের বিরুদ্ধে দল ঘোষণা নিউজিল্যান্ডের চাকরির সুযোগ ব্র্যাক ব্যাংকে, আবেদন অনলাইনে ঝিনাইদহে ৪২০ বস্তা টিএসপি সারবোঝাই ট্রাক আটক

লন্ডনে ফোরজি নেটওয়ার্ক চালু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০১১
  • ৩৯১ Time View

সময় এখন ফোরজি প্রযুক্তির। বিশ্বের বহু দেশে মোবাইল ফোনভিত্তিক থ্রিজির দিন ফুরিয়ে আসছে। এ মুহূর্তে লন্ডনে ফোরজি প্রযুক্তির নেটওয়ার্ক চালু হয়েছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

মোবাইল ফোনভিত্তিক প্রযুক্তিতে ‘ও২’ লঙ টার্ম ইভোলুশন (এলটিই) নেটওয়ার্ক চালু করেছে। ফোরজি সেবাদাতা ও২ সূত্র জানিয়েছে, এলটিই প্রযুক্তি থ্রিজি প্রযুক্তির তুলনায় অনেক বেশি দ্রুত গতিতে ডাউনলোড করতে পারে।

এরই মধ্যে লন্ডন শহরের পশ্চিমাংশে ফোরজি নেটওয়ার্কের ব্যবহার শুরু হয়েছে। এর আগে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১৩ মাসব্যাপী ও২ সেবাদাতা এলটিই প্রযুক্তির নেটওয়ার্ক পরীক্ষা করেছে। আর তাতে সফলতাও এসেছে ব্যাপক।

প্রাথমিকভাবে ফোরজি নেটওয়ার্কে ২.৬ গিগাহার্টজ গতির ইন্টারনেট পাওয়া সম্ভব। তবে এ সেবার সম্প্রসারণে ৮০০ মেগাহার্টজ গতির ইন্টারনেট যুক্তরাজ্যে সহজলভ্য হবে। এ গতিতে ডিজিটাল টিভির সম্প্রচারও মোবাইল ফোনে সহজেই উপভোগ করা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ