1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্ধত্ব দূর করতে দেশের আই ব্যাংক সক্রিয় করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ৪৭,৫০০ মামলায় আটকে আছে ১.৭৩ লাখ কোটি টাকা বাণিজ্য চুক্তি হলে ভারতের পণ্যে মার্কিন শুল্ক ১৭ শতাংশ, না হলে ২৫ শতাংশ: ইউএসটিআর ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, ক্লাস শুরু ১ ডিসেম্বর পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে চলবে বিকল্প ট্রেন বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিকের যাত্রা শুরু, ভর্তি হতে লাগবে যে যোগ্যতা ৩৬ বছর পর গণকবরে মিলল শ্রীলঙ্কার মুসলিম হত্যাকাণ্ডের সূত্র প্রাণিসম্পদ খাতকে বিজ্ঞানভিত্তিক করতে চায় সরকার: প্রধানমন্ত্রী নিরাপত্তা: গোপালগঞ্জ ও ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি ঢাকার আদালত প্রাঙ্গণে আবার ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

রংপুরে বাস উল্টে পুকুরে: নিহত ৬ আহত ৩৫

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০১১
  • ৩২৫ Time View

রংপুরের বদরগঞ্জ সড়কের নদীরের হাট এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেলে কমপক্ষে ৬ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন।

বুধবার ভোর সোয়া ৫টার দিকে এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন- জেলার বাবু পাড়ার আসাদ আলী (৫৫), পান বাড়ি এলাকার রেজাউল (৫৫) ও বদরগঞ্জের বাওয়ায় চণ্ডি এলাকার সাদেক আলী (৬০), অকিল উদ্দিন (৬০) এবং কফিল উদ্দিন (৫৫)।

হতাহতদের সবাই তাবলিগ জামাতের মুসল্লি। তারা তাবলিগ জামাত শেষে ঢাকা থেকে বদরগঞ্জ ফিরছিলেন।

রংপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেলিম হাইদার বাংলানিউজকে জানান, ঢাকা থেকে বদরগঞ্জগামী চিশতীয়া পরিবহনের একটি নৈশ কোচ (ঢাকা মেট্রো-ব-১১-১১৩৭) রংপুর সদর উপজেলার নদীরের হাট এলাকায় একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত এবং কমপক্ষে ৩৫ জন আহত হয়।

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আহতদের মধ্যে ৫/৭ জনের অবস্থা আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার করণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ