1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাংকের পর্ষদে সরকারের সচিবদের নিয়োগ নিষিদ্ধ নতুন নীতিমালায় মস্তিষ্কের টিউমার জয় করে অভিনয়ে ফিরে প্রশংসায় ভাসছেন তানিয়া বৃষ্টি টিসিভি টিকার ‘কাভারেজ’ আসলে কত? যা বলছে সিআইপিআরবি বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত বাংলাদেশ ইউনিভার্সিটির ‘ল’ ফেস্টের শেষটায় শিরোনামহীন গত এক সপ্তাহের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ইইউ রাষ্ট্রদূত উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আটক গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে দুই গ্রামবাসীর সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মঙ্গলবার স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

মৈত্রী চুক্তি করলেন শাকিরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১২
  • ২২৩ Time View

কলম্বিয়ার দরিদ্র শিশুদের শিক্ষার প্রসারে কাজ করবেন শাকিরা। কলম্বিয়া সরকারের সঙ্গে সম্মিলিত হয়ে দেশটির দরিদ্র শিশুদের জন্য শাকিরা অর্থ উত্তোলন করবেন এবং তাদের জন্য শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করবেন।

 

শুক্রবার একটি বিশেষ সম্মেলনে শাকিরা কলম্বিয়া সরকারের সঙ্গে এ ব্যাপারে একটি বিশেষ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিতে উল্লেখ আছে, কলম্বিয়া সরকার এবং শাকিরা আগামী দুই বছরের মধ্যে দেশটির দরিদ্রশিশুদের জন্য শিক্ষাখাতে দুই কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগ করবে।

 

আর সেই বিনিয়োগের সার্বিক ব্যবস্থাপনায় থাকবে শাকিরার দাতব্য প্রতিষ্ঠান পিয়াস ডিসসালজোস ফাউন্ডেশন। তাদের সঙ্গে অর্থ উত্তোলনের কাজে সহায়তা করবে কলম্বিয়ার সাংস্কৃতিক মন্ত্রণালয় এবং বেশ কিছু মানবাধিকা সংস্থা।

 

শাকিরা বলেন, “এটা একটা মৈত্রী চুক্তি। যেখানে আমরা ছয় হাজার দরিদ্র শিশুর জন্য ১৩টি এডুকেশন সেন্টার খোলার প্রজেক্ট হাতে নিয়েছি। দুই বছরের মধ্যেই কলম্বিয়ার ছয় হাজার সুবিধাবঞ্চিত শিশুর শিক্ষা নিশ্চিত করবো আমরা।”

 

কলম্বিয়ার শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, শাকিরার দাতব্য প্রতিষ্ঠানের সহযোগিতায় তৈরি হবে ওই ১৩টি এডুকেশন সেন্টার। কলম্বিয়ার পাঁচটি প্রদেশে স্থাপিত ওই এডুকেশন সেন্টারগুলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ