1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গত এক সপ্তাহের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ইইউ রাষ্ট্রদূত উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আটক গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে দুই গ্রামবাসীর সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মঙ্গলবার স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী ব্যাটিং বিভীষিকার পর বোলিং-ফিল্ডিংয়েও ছন্নছাড়া বাংলাদেশ তিন মাসে ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি কমেছে ৪,০০০ কোটি টাকা শেখ হাসিনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলেও আইনগত ব্যবস্থা: বিজিবি বরিশালে সীমান্ত ব্যাংকের শাখা ও এটিএম বুথ চালু পরিচয় বদলে আত্মগোপনে থাকা ‘নব্য জেএমবির বোমারু মামুনের’ ৭ দিনের রিমান্ড

মঙ্গলবার স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাবেন। সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে যাবেন। সেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করবেন।

জাহিদুল ইসলাম রনি আরও জানান, প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ও অনুশীলন স্থল ঘুরে দেখার পাশাপাশি সেখানে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।

উপ-প্রেস সচিব জানান, মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপে অনুষ্ঠিত হবে।

এ অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস ও বাংলাদেশ বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা ভূখণ্ড ‘স্বর্ণদ্বীপ’-এ এই প্রথমবারের মতো পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ