1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার : কৃষিমন্ত্রী সম্পদ লুকাতে ভুয়া নথি বানান টিআই, গৃহিণী স্ত্রীর অ্যাকাউন্টে ৫ কোটি টাকা ব্রডওয়েতে ফিরছেন অস্কারজয়ী অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি নাÑবাভুমা বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই পাবনায় কৃষি ঋণ দিল এবি ব্যাংক নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার অত্যাধুনিক চিপ কিনলো চীনা সামরিক বিশ্ববিদ্যালয় সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহালের দাবি বিটিএমএর শ্রীলঙ্কার সঙ্গে ওষুধ বাণিজ্য ও চিকিৎসা শিক্ষায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

নরওয়ের খুনী ব্রেইভিককে জুতা মারলেন এক ক্ষুব্ধ স্বজন

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মে, ২০১২
  • ১৮৪ Time View

নরওয়ের কুখ্যাত গণহত্যাকারী ব্রেইভিকের ওপর জুতা নিক্ষেপ করেছেন তার হাতে নিহত একজনের ক্ষুব্ধ স্বজন। তার বিচারের জন্য গঠিত আদালতে হত্যাকাণ্ডের শুনানির সময় এ ঘটনা ঘটে আদালত কক্ষে। নরওয়ের উতোওয়া দ্বীপে গত বছরের ২২ জুলাইয়ে হত্যার শিকার হওয়া ব্যক্তিদের  একজনের আত্মীয় আদালত কক্ষের ভেতরই তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে বলে জানায় সংবাদমাধ্যম। এ সময় তিনি চিৎকার করে ওঠেন,‘ হত্যাকারী তুমি জাহান্নামে যাও।’

নিক্ষিপ্ত জুতা ব্রেইভিকের উকিল ভিবেকে হেইন বেয়ারের শরীরে আঘাত করে। এ সময় আদালত কক্ষে উপস্থিত থাকা অন্যান্য নিহতদের আত্মীয় স্বজনরা হর্ষধ্বনি ও করতালির মাধ্যমে একে স্বাগত জানান। তবে এই ঘটনায় হতবিহ্বল হয়ে আদালত আগামী ১৭ মে ধার্য করা শুনানি স্থগিত করেন।

ব্রেইভিককে জুতা নিক্ষেপকারী একজন ইরাকি বংশোদ্ভুত বলে জানা যায়। জুলাইয়ের ২২ তারিখ সংঘটিত ওই হত্যাকাণ্ডের নিহতদের মধ্যে তার ভাইও ছিলেন। জুতা নিক্ষেপের পরপরই ওই ব্যক্তিকে নিরস্ত করে নিরাপত্তা রক্ষীরা। এ সময় তিনি ইংরেজিতে ‘জাহান্নামে যাও’ বলে চিৎকার করছিলেন।

গত এপ্রিলের ১৬ তারিখে শুরু হওয়া নরওয়ের ইতিহাসের অন্যতম নৃশংস এই হত্যাকাণ্ডের বিচারকার্যে এই প্রথম কোনো হট্টগোল সৃষ্টি হলো।

ব্রেইভিক এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করলেও নিজেকে দোষী হিসেবে ভাবতে নারাজ। এই হত্যাকাণ্ডকে ‘নৃশংস কিন্তু প্রয়োজনীয়’ বলে মত দেন তিনি। এছাড়াও বহুসংস্কৃতিবাদের ধারক হিসেবে নরওয়ের লেবার পার্টির নিন্দা জানান তিনি। উল্লেখ্য, এই লেবার পার্টিরই একটি যুব সংগঠনের সম্মেলন চলাকালে নরওয়ের উতোওয়া দ্বীপে ঠান্ডা মাথায় গুলি চালিয়ে ৬৯ জনকে হত্যা করে ব্রেইভিক। নিহতদের মধ্যে অধিকাংশই ছিলেন টিনএজ বয়স এবং কম বয়স্ক ব্যক্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ