1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
সংকটাপন্ন বেসরকারি ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকা আমানত, অনিয়ম তদন্তে কমিটি হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ বরিশালে উপমহাদেশের বৃহত্তম শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ রাজশাহীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন শপথ নিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমির

আদালতে রিজভী, ১০ দিনের রিমান্ড আবেদন

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মে, ২০১২
  • ১৮২ Time View

বাংলাদেশ সচিবালয়ে দুটি ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। আবেদনের কিছুক্ষণ পর রিজভীকে আদালতে নেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা বিপ্লব কিশোর শীল।

জামিন শুনানিতে অংশ নিতে আদালতে হাজির হয়েছেন বিএনপি নেতা সপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, মহমিয়া মিয়া অর্ধশতাধিক আইনজীবী। রুহুল কবির রিজভীকে আদালতে হাজিরা করা হয়েছে।

সোমবার হরতাল শেষে রাত সাড়ে আটটার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফেরার পথে কাকরাইল মোড় থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

বাংলাদেশ সচিবালয়ের সীমানা প্রাচীরের ভেতরে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়ির গ্যারেজে দুটি ককটেল বিস্ফোরণের মামলায় তিনি ৩ নম্বর আসামি।

গ্রেপ্তারের কিছু আগেই দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন রিজভী। সম্মেলনে তিনি বুধবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। ওই সময় বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মামলা করারও নিন্দা জানান তিনি।

রোববারের হরতালে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের নামে রাজধানীর শাহবাগ ও তেজগাঁও থানায় দু’টি মামলা দায়ের করা হয়।

একই মামলায় সোমবার বিএনপি নেতা কামরুজ্জামান রতনকে গ্রেপ্তার করে ৩ দিনের রিমান্ডে নিয়েছে শাহবাগ থানা পুলিশ।

রিজভী, রতন ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাদেক হোসেন খোকা, খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আমান উল্লাহ আমানসহ বিএনপির ২৮ জন নেতাকে আসামি করা হয়েছে।

এদিকে, সহিংসতার আশঙ্কায় আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ১০/১২ জনকে আটক করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ