1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

সান্ত্বনার জয়ের জন্য বদ্ধপরিকর ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮
  • ৪৫ Time View

অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে সান্ত্বনার জয়ের জন্য ইংল্যান্ড ক্রিকেট দল মরিয়া বলে জানালেন ওপেনার মার্ক স্টোনম্যান। আগামী বৃহস্পতিবার থেকে সিডনিতে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার অ্যাশেজ সিরিজে শেষ ম্যাচটি। প্রথম তিন ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে ইংলিশরা। চতুর্থ টেস্ট ড্র হলেও সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ জয়ের জন্য দল উদগ্রীব হয়ে উঠেছে বলে জানান স্টোনম্যান, ‘এই সিরিজে আমাদের এখনো কিছু পাবার আছে। জয় দিয়ে সিরিজ শেষ করতে পারলে দারুণ হবে। ওয়ানডে সিরিজে ফুরফুরা মেজাজে খেলতে নামতে পারবো।’
১০ উইকেটের জয় দিয়ে এবারের অ্যাশেজ সিরিজ শুরু করে অস্ট্রেলিয়া। এরপর ১২০ রানে এবং ইনিংস ও ৪১ রানের জয়ে দুই ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ পুনরুদ্ধার করে অসিরা। তাই সিরিজের শেষ দুই ম্যাচ নিয়মরক্ষায় পরিণত হয়। নিয়মরক্ষার ম্যাচেও জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে অস্ট্রেলিয়া। কারণ, সিরিজ জয় নিশ্চিত হবার পর ইংল্যান্ডকে হোয়াইয়টওয়াশের লক্ষ্য নির্ধারণ করে অসিরা।
কিন্তু মেলবোর্নে বক্সিং-ডে টেস্টে অস্ট্রেলিয়ার সেই স্বপ্ন গুঁড়েবালি হয়ে যায়। কারণ, দু’দলের ব্যাটসম্যাদের দাপটে টেস্টটি শেষ পর্যন্ত ড্র হয়। অবশ্য পুরো সিরিজের মধ্যে এই ম্যাচেই অস্ট্রেলিয়ার ওপর আধিপত্য বিস্তার করে খেলতে পারে ইংল্যান্ড।
হোয়াইটওয়াশের স্বপ্ন শেষ হয়ে যাওয়ায় এবার জয় দিয়ে সিরিজ শেষ করার লক্ষ্য অস্ট্রেলিয়ার। অসিদের মতোই জয় পাবার জন্য মরিয়া হয়ে উঠেছে ইংল্যান্ডও। শেষ ম্যাচ জিতে সিরিজ শেষ করার পাশাপাশি নিজেদের হারানোর আত্মবিশ্বাস ফিরে পাবার রসদ খুঁজছে ইংলিশরা। এমনটাই বললেন স্টোনম্যান, ‘পুরো সিরিজে আমরা খুব বেশি খারাপ খেলিনি। সামান্য কিছু ভুলে সিরিজ হারতে হয়েছে। মেলবোর্নে আমরা ভালো খেলেছি। এতে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। তবে আমাদের একটি জয় দরকার। মাত্র একটি জয় সব হিসাব-নিকাশ পাল্টে দিতে পারে। সিরিজের শেষ ম্যাচে আমরা জিততে চাই। জয় দিয়ে টেস্ট সিরিজ শেষ করার লক্ষ্য দলের সকলের। যে কোন উপায়ে সিডনি টেস্ট জয় করা প্রয়োজন। এতে সিরিজ হারের ক্ষত অনেকখানি মুছে যাবে।’
নতুন পরিকল্পনা নিয়ে সিডনিতে খেলার ইঙ্গিত দিলেন ইংল্যান্ডের স্টোনম্যান। তিনি বলেন, ‘প্রথম তিন টেস্টে আমাদের অনেক পরিকল্পনাই কাজে আসেনি। মেলবোর্নে নিজেদের পরিকল্পনায় পরিবর্তন এনে আমরা কিছুটা হলেও সফল হয়েছি। পিচ নিয়ে ঝামেলা না থাকলে হয়তো আমরা টেস্টটি জিততেও পারতাম। তাই পরের টেস্টেও ভিন্ন পরিকল্পনায় আমরা খেলতে নামবো। জয়ের জন্য আমরা সবকিছুই করবো।’
পুরো সিরিজে ৭ ইনিংস ব্যাট করলেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি স্টোনম্যান। দু’টি হাফ-সেঞ্চুরিতে ২০৮ রান করেন তিনি। তবে সিরিজের শেষ টেস্টে বড় ইনিংস খেলার ইচ্ছা পোষণ করেছেন ৩০ বছর বয়সী স্টোনম্যান। তিনি বলেন, ‘দলের জন্য বড় ইনিংস খেলতে পারিনি। আশা করছি, শেষ টেস্টে ভালো কিছু করতে পারবো। যা দলের প্রয়োজন মেটাবে। ভালো পারফরমেন্স করে দলকে প্রথম জয়ের স্বাদ দিতে চাই।’
১৮৮২ সাল থেকে সিডনির ভেন্যুতে খেলছে ইংলিশরা। সিডনির ভেন্যু ইংল্যান্ডের জন্য কিছুটা হলেও পয়মন্তই। এখানে ৫৫ ম্যাচে ২২টিতে জয় পেয়েছে তারা। পক্ষান্তরে ২৬ ম্যাচে হারের স্বাদ নেয় ইংল্যান্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ