1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

সিটি ব্যাংকসহ দুই প্রতিষ্ঠানের এজিএম রোববার

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ মে, ২০১২
  • ১৩৯ Time View

পুঁজিবাজারের তালিকাভুক্ত দুটি প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা (এজিএম) রোববার অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠান দুটি হলো সিটি ব্যাংক এবং কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড।

সিটি ব্যাংক লিমিটেডের এজিএম রোববার বিকেল ৩টায় বসুন্ধরা কনভেনশন সেন্টার-২ ব্লক-সি, উম্মে কুলসুম রোড, বসুন্ধরা আবাসিক এলাকা বারিধারা, ঢাকায় অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ বোনাশ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল চলতি অর্থবছরের ৫ এপ্রিল।

১৯৮৬ সালে তালিকাভুক্ত এ ক্যাটাগরি কোম্পানিটির শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা মার্কেট লট ৫০টিতে। কোম্পানিটির পরিচালনা পর্ষদে ১২ দশমিক ৮৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ১৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৬৯ দশমিক ১২ শতাংশ শেয়ার।

কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ২০০৯ সালে ২৫ শতাংশ এবং ২০১০ সালে ৩০ শতাংশ বোনাস ইস্যু করেছিল।

অন্যদিকে কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের এজিএম রোববার সকাল সাড়ে ৯ টায় দি ন্যাস্ট হাউজ নং-২৪, রোড নং-২ গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল চলতি অর্থবছরের ১২ এপ্রিল।

১৯৯৬ সালে তালিকাভুক্ত বি ক্যাটাগরি কোম্পানিটির শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা মার্কেট লট ৫০০টিতে। কোম্পানিটির পরিচালনা পর্ষদে ৫ দশমিক ২২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ২৩ দশমিক ৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৭০ দশমিক ৯৮ শতাংশ শেয়ার।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২০০৯ সালে ৫ শতাংশ এবং ২০১০ সালেও ৫ শতাংশ বোনাস ইস্যু করেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ