1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

কোহলিদের নতুন কোচ কারস্টেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০১৮
  • ৭০ Time View

কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল আইপিএলে কোহলিদের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দায়িত্ব নিচ্ছেন সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক গ্যারি কারেস্টেন। এমন কি বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নিয়ে পারেন এমন খবরও শোনা গিয়েছিল। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে মেন্টর এবং ব্যাটিং কোচ হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দলে যোগ দিয়েছেন কারস্টেন।

আইপিএলের আগামী আসরে বোলিং ডিপার্টমেন্টকে চাঙ্গা করতে সদ্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া আশিষ নেহারাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। আর দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের কিংবদন্তি সাবেক স্পিনার ডেনিয়েল ভেট্টোরি।

উল্লেখ্য, আইপিএলের এগারোতম আসরের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো আগামী ৪ জানুয়ারি ধরে রাখা ক্রিকেটারদের তালিকা দেওয়ার শেষ সময় পাচ্ছে। সেটি প্রকাশের পর আগামী ২৭ ও ২৮ জানুয়ারি নিলাম অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ