1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

টাইমস অব ইন্ডিয়ার বর্ষসেরা একাদশেও সাকিব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০১৮
  • ৮৬ Time View

ফ্রেমে বাঁধাই করে রাখার মতো একটা বছর পার করলেন সাকিব আল হাসান। ক্রিকেটের অভিজাত ফরম্যাট টেস্টে যা অর্জন করা সম্ভব, এমন অনেক কিছুই নিজের দখলে নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বছর শেষে পাচ্ছে তারই স্বীকৃতি। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান ও ক্রিকেট অস্ট্রেলিয়ার পর এবার ভারতীয় দৈনিক ‘টাইমস অব ইন্ডিয়ার’ ২০১৭ সালের বর্ষসেরা টেস্ট দলে জায়গা পেলেন সাকিব আল হাসান।

বছরের শুরুতেই নিউজিল্যান্ড সফরে গিয়ে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পান সাকিব। মুশফিককে সঙ্গে নিয়ে গড়েন ৩৫৯ রানের জুটি।

এরপর দেশের মাটিতে একরকম সাকিবের উপর ভর করেই শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারায় বাংলাদেশ। ৮৪ রানের ইনিংস তো খেলেনই, দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট তুলে অজিদের অহংবোধই গুঁড়িয়ে দেন তিনি।

গত বছর ৭ টেস্টে ৪৭ দশমিক পাঁচ শূন্য গড়ে ৬৬৫ রান করেছেন তিনি। সমান সংখ্যক ম্যাচে নিয়েছেন ২৯ উইকেট। দারুণ সব কীর্তির স্বীকৃতি সাকিবের প্রাপ্যই ছিলো।

টাইমস অব ইন্ডিয়ার বর্ষসেরা টেস্ট একাদশ: ডিন এলগার, ডেভিড ওয়ার্নার, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, সাকিব আল হাসান, বেন স্টোকস, কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা, নাথান লায়ন, জেমস অ্যান্ডারসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ