1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

ডি ভিলিয়ার্সের সাথে প্রতিদ্বন্দ্বিতা পছন্দ নয় কোহলির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০১৮
  • ৫৩ Time View

বর্তমান প্রজন্মে দক্ষিণ আফ্রিকার সেরা খেলোয়াড় এবি ডি ভিলিয়াসের্র সাথে প্রতিদ্বন্দ্বিতা পছন্দ নয় ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে কোহলি বলেন, ‘আসন্ন সিরিজে শুধুমাত্র দু’জন খেলোয়াড়ই খেলবে না, দু’দলে আরো অনেক ভালো খেলোয়াড় রয়েছে। তাই ডি ভিলিয়ার্স ও আমার মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে, এমনটা বলা ঠিক নয়।’
আগামী শুক্রবার থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজে লড়াই শুরু করছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। আসন্ন লড়াইকে অনেকেই কোহলি-ডি ভিলিয়ার্সের সিরিজ বলে অভিহিত করছেন। যা কানে গেছে কোহলি ও ডি ভিলিয়ার্সের। এ নিয়ে মুখ খুললেন কোহলি। তিনি বলেন, ‘আসন্ন সিরিজ নিয়ে আমাকে ও ডি ভিলিয়ার্সকে নিয়ে যা বলা হচ্ছে, তা ঠিক নয়। এবি আমার খুবই ভালো বন্ধু। আমি তার খেলা পছন্দ করি এবং ব্যক্তি হিসেবে তাকে পছন্দ করি। আইপিএলে আমরা অনেকগুলো মৌসুম এক সাথে কাটিয়েছি। তাকে আমি ভালোভাবে চিনি। সে দুর্দান্ত একজন ব্যক্তি। কিন্তু আমরা যখন মাঠে লড়াইয়ে নামি তখন শুধুমাত্র দলের জন্য খেলতে নামি। এখানে একে অপরকে প্রতিন্দ্বন্দি ভাবি না। তবে এটি ঠিক, এবি যখন ব্যাটিং করে তখন আমি চাই সে দ্রুত আউট হয়ে যাক। আবার আমি যখন ব্যাটিং করতে নামি তিনিও একই ইচ্ছা পোষণ করেন।’
আসন্ন টেস্ট সিরিজে দল ভালো করবে বলে জানান কোহলি। সতীর্থরা নিজেদের প্রমানের জন্য মুখিয়ে আছে বলে জানান তিনি, ‘এশিয়ার বাইরে সকল সফরই আমাদের জন্য কঠিন। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের কন্ডিশন প্রায় এক। এখানেও খেলাটাও কঠিন ব্যাপার। তবে আশা করছি, আগেরবারের তুলনায় এবার আমরা ভালো পারফর্ম করবো। আগের চেয়ে এবারের দলে পারফর্মার অনেক বেশি। দলের সবাই পারফর্ম করার মুখিয়ে আছে। নিজেদের প্রমানের জন্য এবং মাঠে খেলতে নামার জন্য উদগ্রীব খেলোয়াড়রা।’
সিরিজ জয় নিয়ে কথা না বললেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে ভারত বলে জানান কোহলি, ‘দেড় বছর ধরে তিন ফরম্যাটেই দুর্দান্ত খেলছি আমরা। তবে এবার ভিন্ন পরীক্ষার মুখে পড়তে হবে। এটিই আমাদের আসল পরীক্ষা। দলের সকলকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তবে সতীর্থরা যেকোন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত। টেস্ট ক্রিকেটের এক নম্বর দল হিসেবে আমরা এখানে খেলতে নামবো। ভালো ক্রিকেট খেলে নিজেদের অবস্থান ধরে রাখাই আমাদের লক্ষ্য।’
কেপটাউনে আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। এরপর ছয় ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দু’দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ