1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌযান চলাচলে সতর্কতার নির্দেশ ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম মেসি নেই, এবার স্কালোনিও কি ছাড়বেন আর্জেন্টিনা? পুতিনের বুলেটপ্রুফ লিমুজিন এখন দিল্লির সড়কে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রদান প্রধানমন্ত্রীর দেশজুড়ে জুলাই বিপ্লব ও শহীদ হাদির বৈপ্লবিক আহ্বান ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম এবার ঘরোয়া ক্রিকেটে খেলার যোগ্যতাও হারালেন রিজওয়ান-ইমাম সম্পত্তি হস্তান্তর বিলে বিরোধী দলের ভূমিকায় ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির

সহিংসতা নয়, সমালোচনার সুযোগ দেয়ার অঙ্গীকার ইরানী প্রেসিডেন্টের

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারি, ২০১৮
  • ৪৯ Time View

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সহিংসতাকে অগ্রহণযোগ্য বলে সতর্ক এবং একইসঙ্গে সমালোচনার সুযোগ দেয়ার অঙ্গীকার করেছেন।
দেশটিতে কয়েকদিন ধরে সরকার বিরোধী সহিংস বিক্ষোভের প্রেক্ষাপটে রোববার তিনি এ অঙ্গীকার করেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
এদিকে রোববার টানা চারদিনের মতো তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা মিছিল করেছে। আন্দোলনকারীদের পারস্পারিক যোগাযোগ ঠেকাতে কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দিয়েছে।
চলমান এই বিক্ষোভ সম্পর্কে রুহানি চুপ থাকলেও অববেষে তিনি তার মৌনতা ভেঙ্গে একে ২০০৯ সালের গণ বিক্ষোভের পর সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করেন।
বৃহস্পতিবার ইরানের দ্বিতীয় বৃহত্তম নগরী মাশাদে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা দেশটির অর্থনীতির নাজুক পরিস্থিতির প্রতিবাদে বিক্ষোভ করে। তবে শিগগিরই তা সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেয় এবং ব্যাপক আকারে সারা দেশে তা ছড়িয়ে পড়ে।
এ সময় তারা ‘স্বৈরাচার নিপাত যাক !’ বলে স্লোগান দেয়।
সরকারি প্রচার মাধ্যমের মতে, রুহানি মন্ত্রিপরিষদ বৈঠকে বলেছেন, সমালোচনা এমনকি প্রতিবাদ জানানোর জন্যে জনগণ নিরঙ্কুশভাবে স্বাধীন। কিন্তু সহিংসতা ও জনগণের সম্পদ নষ্ট ভিন্ন কথা।
তিনি বলেন, জনগণকে সরকারের বৈধ সমালোচনা ও প্রতিবাদের সুযোগ দেয়া উচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ