1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ

মণি সিংহের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭
  • ৩৬ Time View

ব্রিটিশ বিরোধী আন্দোলনের লড়াকু সৈনিক, মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের উপদেষ্টা, আজীবন বিপ্লবী ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি কমরেড মণি সিংহের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ (৩১ ডিসেম্বর)। ১৯৯০ সালের এই দিনে মারা যান তিনি।

মণি সিংহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিপিবিসহ বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৭টায় পোস্তগোলা শশ্মানঘাটে মণি সিংহের স্মৃতিস্তম্ভে সিপিবিসহ বিভিন্ন দল ও সংগঠনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করা হবে।

এদিন নেত্রকোনার দুর্গাপুরে মণি সিংহ মেলা শুরু হয়ে চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। সিপিবির সাধারণ সম্পাদক মো. শাহ আলমসহ জাতীয় নেতারা মণি সিংহ মেলায় উপস্থিত থাকবেন।

এছাড়া ১৩ জানুয়ারি মণি সিংহ স্মরণে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম বিবৃতিতে মণি সিংহের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ