1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব

করিমগঞ্জে নৌকা ডুবি: নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মে, ২০১২
  • ১৫২ Time View

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চামড়াঘাটে নৌকা ডুবিতে নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী।

বিকেল ৩টায় এলাকাবাসী নদীতে জাল ফেলে মুড়িকান্দি গ্রামের আব্দুস সোবহানের স্ত্রী জুবেদা খাতুন (৪৫) ও ভাটিয়া মোড়লপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের লাশ (৪৪) উদ্ধার করেন তারা।

স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম জানান, চামড়া ঘাটে শুক্রবার সকাল ৮টার দিকে ২০/২৫ যাত্রী নিয়ে নদী পারাপারের সময় একটি নৌকা ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জুবেদা খাতুন ও আব্দুল কুদ্দুস নদীতে ডুবে নিখোঁজ হন।

এ ঘটনার পর থেকে স্থানীয় লোকজন নদীতে জাল ফেলে তাদের উদ্ধারের চেষ্টা চালালে বিকেল ৩টায় তাদের লাশ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ