1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত? অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক বরখাস্ত একের পর এক শীর্ষ কর্মকর্তার বিদায়, এবার পদত্যাগ মার্কিন সেনাবাহিনী সচিবের মেসিহীন বিশ্বকাপের কথা ভাবতেই আক্ষেপ মরিনহোর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ

কুকের সেঞ্চুরিতে ইংল্যান্ডের জবাব

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭
  • ৫৬ Time View

সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে আগেই। তবে হোয়াইটওয়াশ এড়াতে চতুর্থ টেস্টে ভালোভাবেই জবাব দিছে সফরকারী ইংল্যান্ড। কুকের সেঞ্চুরির উপর ভর করে দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ১৯২ রান করেছে ইংল্যান্ড। এখনো স্বাগতিক অস্ট্রেলিয়ার চেয়ে ১৩৫ রানে পিছিয়ে আছে কুক বাহিনী।

ওয়ার্নারের সেঞ্চুরির পর অধিনায়ক স্মিথ (৬৫) ও শন মার্শের (৩১) চতুর্থ উইকেটে ৮৪ রানের জুটিতে প্রথম দিন শেষে ৩ উইকেটে ২৪৪ রান তুলে বড় সংগ্রহের ইঙ্গিত দেয় স্বাগতিক অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় দিন শুরু থেকেই ব্রড আর অ্যান্ডারসনের বোলিং তোপে পড়ে স্মিথরা। ব্যক্তিগত ৭৬ রান করে সাজঘরে ফেরেন স্মিথ।

এরপর খুব বেশি সময় উইকেটে থাকতে পারেননি মিশেল মার্শ। ব্যক্তিগত ৬ রান করেন গত ম্যাচে সেঞ্চুরির দেখা পাওয়া এই তারকা। শন মার্শ আউট হন ৬১ রানে। শেষ দিকে পাইন ২৪ রান করলে ৩২৭ রানের সংগ্রহ পায় স্বাগতিক অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হয়ে ব্রড ৪ ও অ্যান্ডারসন নেন ৩ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। দলীয় ৩৫ রানে ১৫ রান করা স্টোনম্যান সাজঘরে ফেরেন। ১৭ রান করে সাজঘরে ফেরেন ভিন্স। তৃতীয় উইকেটে অধিনায়ক কুককে নিয়ে দলের হাল ধরেন কুক। দুইজনে মিলে গড়েন ১১২ রানে জুটি। কুক তুলে নেন নিজের ৩২ তম সেঞ্চুরি। দিন শেষে কুক ১০৪ আর রুট ৪৯ রানে অপরাজিত আছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ