1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত? অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক বরখাস্ত একের পর এক শীর্ষ কর্মকর্তার বিদায়, এবার পদত্যাগ মার্কিন সেনাবাহিনী সচিবের মেসিহীন বিশ্বকাপের কথা ভাবতেই আক্ষেপ মরিনহোর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ

সুইজারল্যান্ডের বরফে ক্রিকেট খেলবেন আফ্রিদিরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭
  • ৬৪ Time View

আইস হকি, আইস ফুটবল থেকে শুরু করে দুনিয়ার এমন কোনো খেলা নেই যা বরফের মধ্যে অনুষ্ঠিত হয় না। উইন্টার অলিম্পিকের সবগুলো ইভেন্ট তো বরফের মধ্যেই অনুষ্ঠিত হয়। কিন্তু এতদিন বরফের মধ্যে ক্রিকেট খেলার কথা শোনা যায়নি। এবার সেটাও হতে চলেছে। সুইজারল্যান্ডের আগামী ফেব্রুয়ারির ৮ ও ৯ তারিখ অনুষ্ঠিত হবে আইস ক্রিকেট। যেখানে খেলার কথা রয়েছে পাকিস্তানের শহিদ আফ্রিদি থেকে শুরু করে ভারতের বিরেন্দর শেবাগদেরও।

সুইজারল্যান্ডের সেন্ট মোরিৎজে অনুষ্ঠিত হবে আইস ক্রিকেটের উদ্বোধনী আসর। সেখানেই দেখা যাবে দুনিয়াজোড়া মাঠ কাঁপানো ক্রিকেটার তারকাদের। আইস ক্রিকেট হলেও বরফের ওপর ম্যাট বিছিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আফ্রিদি এখনও নিয়মিত খেলে বেড়াচ্ছেন টি-টোয়েন্টি লিগের নানা আসরে। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক স্মিথকে ব্যাট হাতে শেষবার মাঠে নামতে দেখা গিয়েছিল সেই ২০১৬’র ফেব্রুয়ারিতে, মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে। আর বিরেন্দর শেবাগ? তিনি ধারাভাষ্যেও আছেন, আবার বাইশ গজে উইলো হাতেও।

এমনকি টি-টেন লিগের উদ্বোধনী আসরে মারাঠা আরাবিয়ান্সের নের্তৃত্বে রয়েছেন। বরফের রাজ্যে নতুন এই টুর্নামেন্টে নিজের খেলা নিয়ে সাবেক প্রোটিয়া অধিনায়ক স্মিথ বলেন, ‘জানি না, এই টুর্নামেন্ট থেকে ঠিক কতটা প্রত্যাশা করা উচিত। তবে পৃথিবীর অন্যতম সুন্দর একটা জায়গায় ক্রিকেট খেলার সুযোগ পাব এটা ভেবেই দারুণ লাগছে। আশা করি নতুন এই ইভেন্টটা সাফল্যের মুখ দেখবে।’

জানা গেছে, টুর্নামেন্টের খেলাগুলি হতে চলেছে ম্যাট উইকেটে। ফেব্রুয়ারির ওই সময়টায় সুইজারল্যান্ডের আবহাওয়া সাধারণত রোদ ঝলমলেই থাকে। তবে ঠান্ডাটা প্রায় অসহনীয়। প্রায়ই হিমাঙ্কের ২০ ধাপ নিচে নেমে যায়! তবে এই না হলে আর বরফ ক্রিকেট! হাড়কাঁপানো ঠান্ডায় শেবাগ, আফ্রিদি বা ক্যালিসদের মতো তারকারা ব্যাট-বলের গরমে যুদ্ধের আবহ কতটা উত্তাপময় করে তুলতে পারেন সেটাই দেখার অপেক্ষা এখন। ভক্ত-সমর্থকদের অবশ্য অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ শেষ না হওযা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ