1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৭৯ জন বন্ধুর মানসিক স্বাস্থ্যে সহায়তা করবেন যেভাবে বিশ্বের তেল সরবরাহে মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ছোট্ট যে দ্বীপ রাজনৈতিক ব্যবস্থা না বদলালে ক্ষমতায় গেলেই সবাই ‘হাসিনা’ হবে: মামুনুল হক সুনেরাহকে চেনার পর নেওয়া হয়নি বিল, ইতালিতে অভিনেত্রীর সঙ্গে আরও যা ঘটল সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মেসি-রোনালদোরা বিনিয়োগ করছেন স্পেনে, যা বললেন লা লিগা সভাপতি মুদ্রাস্ফীতির শঙ্কায় স্বর্ণের দামে বড় পতন আইসিসির মাসসেরার দৌড়ে হাসান, প্রতিপক্ষ কারা? জালিয়াতির তদন্তের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন সায়মা

বড়দিনে শরণার্থীদের জন্য পোপের প্রার্থনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭
  • ৬০ Time View

 পোপ ফ্রান্সিস রোববার বড়দিন উপলক্ষে শরণার্থীদের অবহেলা না করা বা তাদের বিষয়টি এড়িয়ে না যাওয়ার জন্য বিশ্বের ১৩০ কোটি ক্যাথলিক ধর্মাবলম্বীর প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের ‘নিষ্পাপদের রক্তপাতের’ আকাক্সক্ষা চরিতার্থ করার জন্য এদেরকে তাদের ‘ভিটেমাটি থেকে উচ্ছেদ করা’ হয়েছে।
পোপ আরো বলেন, ‘জোসেফ ও মেরীর পদাঙ্কের আড়ালে অনেকের পদাঙ্ক লুকিয়ে রয়েছে।’
আর্জেন্টাইন এই ধর্মগুরু সেন্ট পিটার্স ব্যাসিলিকায় উপস্থিত পুণ্যার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা লাখ লাখ মানুষকে তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ হতে দেখেছি। তাদেরকে তাদের প্রিয়জন ছেড়ে অজানার উদ্দেশে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে।’
চলমান শরণার্থী সংকট রাজনৈতিক নেতৃবৃন্দের সৃষ্টি। অনেকেই তাদের কারণে ভিটেমাটি ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন উল্লেখ করে পোপ বলেন, ‘এই নেতারা তাদের সম্পদ বাড়ানোর জন্য ক্ষমতার অপপ্রয়োগ করেন। তারা নিরপরাধ অসহায় মানুষের রক্ত ঝরানোকে কোন ব্যাপারই মনে করেন না।’
সোমবার ৮১ বছর বয়সী খ্রিষ্টানদের প্রধান এই ধর্মগুরু বড়দিনের ঐতিহ্যবাহী ‘উরবি এট ওরবি’ অনুষ্ঠানে বক্তৃতা দানকালে এসব কথা বলেন।
ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলে রাজধানী ঘোষণা করায় যে সংকট সৃষ্টি হয় তাতে ট্রাম্পের তীব্র সমালোচনা করেন ফ্রান্সিস।
তিনি বলেন, ‘জেরুজালেম শান্তির নগরী। সেখানে যদি কোনপক্ষের একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠিত হয়, তবে সেখানে আর শান্তি থাকবে না। তিন ধর্মের মানুষের জন্যই জেরুজালেমকে উন্মুক্ত করে দেয়া উচিত।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ