1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
৩১ জানুয়ারির মধ্যে জেলা পরিষদের ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি, পেলেন স্থায়ী ঠিকানা ৩৩ ছবির লড়াই, ভারত থেকে অস্কারে যাচ্ছে এই সিনেমা রোনালদোতেই আস্থা পর্তুগালের নতুন কোচের জ্বালানি সংকটে পাকিস্তান: বিদেশ ভ্রমণ ও সরকারি ভোজ নিষিদ্ধ, বিয়ের দাওয়াতে এক পদ ‘ভুল তথ্য’ দেওয়ায় বিএনপি নেতাকে শাসালেন এমপি এনামুল হক আবারও সন্তান দত্তক নিলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা মিলি ববি ব্রাউন হত্যা মামলায় ‘শিকারী’ সিনেমার নায়ক গ্রেপ্তার উপনির্বাচনে ‘ফুটবল খেলোয়াড়’ নিয়ে নামবেন মমতা, বিদ্রোহীদের ‘খাম’ ঢাবিতে পরীক্ষায় অসদুপায়: ছাত্রদল, ছাত্রলীগ ও হল সংসদ নেতাসহ ৬৮ শিক্ষার্থীকে শাস্তি

নিজের চোখে মিয়ানমারের পরিবর্তন দেখতে চান হিলারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১১
  • ২৯৪ Time View

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে বৃহস্পতিবার সকালে সাক্ষাৎ করেছেন। হিলারির ঐতিহাসিক সফরের এটি দ্বিতীয় দিন।

সাক্ষাতে হিলারি বলেন, তিনি মিয়ানমার সরকারের পরিবর্তনের অঙ্গীকার নিজের চোখে দেখতে চান।

গত বুধবার তিন দিনের সফরে হিলারি ক্লিনটন মিয়ানমার পৌঁছেছেন। ৫০ বছরের মধ্যে এটিই কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর।

১৯৬২ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর গত বছর নভেম্বরে জাতীয় নির্বাচনে ক্ষমতায় আসে বেসামরিক সরকার।

নীল-সাদা রঙের বিমানে বুধবার রাজধানী নাইপিদাউয়ের বিমানবন্দরে পৌঁছান হিলারি।

যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, সংস্কারের জন্য তাগাদা দেওয়ার পাশাপাশি মিয়ানমার সরকারকে উত্তর কোরিয়ার সঙ্গে গোপন সামরিক চুক্তি বাতিল করার আহ্বান জানানোও হিলারির এ সফরের উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ