1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ট্রাম্প ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ৩০ জন আহত রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

জি সিনে অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী জয়া আহসান

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭
  • ৪২ Time View

হাওয়ায় উড়ছেন জয়া আহসান। ক’দিন পরপর তার সাফল্যের পালক যোগ হচ্ছে নতুন নতুন পালক। সেই ধারাবাহিকতায় আবারও সুখবর দিলেন এই অভিনেত্রী। ভারতের ‘জি সিনে অ্যাওয়ার্ডস’ এ এবারের সেরা অভিনেত্রীর পুরস্কারটি জিতে নিয়েছেন জয়া আহসান

শুধু তাই নয়, জয়া অভিনীত ‘বিসর্জন’ ছবিটি সেরা ছবির পুরস্কার। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় মুম্বাইয়ের বি কে গ্রাউন্ডসে ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এদিন জয়ার হাতে পুরস্কার তুলে দেন তামিল ভাষার চলচ্চিত্র নির্মাতা অশ্বিনী তিওয়ারি।

এর আগে ‘বিসর্জন’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন জয়া। এছাড়া হালের শীর্ষ টালিউড অভিনেত্রীদের মাঝে উজ্জ্বল এক তারকার মতোই জ্বলজ্বল করছেন তিনি। প্রতিবেশী দেশে নিজের এই পোক্ত অবস্থান প্রসঙ্গে জয়া বলেন, ‘বিসর্জন’ ছবিকে কলকাতায় ক্যারিয়ারের একটি মোড় বলা যায়। ভক্তদের কাছে কৃতজ্ঞ, তাদের অনুপ্রেরণা আর ভালোবাসায় এতো দূর এসেছি।

জয়া অভিনীত ‘পুত্র’ ছবিটি আগামী ৫ জানুয়ারি বাংলাদেশে মুক্তি পাবে। এছাড়া ‘বিউটি সার্কাস’ নামের আরেকটি বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ