1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ

এমপি গোলাম মোস্তফার মৃত্যুতে স্পিকারের শোক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭
  • ৩৮ Time View

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি গোলাম মোস্তফা আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এমপি গোলাম মোস্তফা আহমেদ ঢাকা সম্মেলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আজ (মঙ্গলবার) সকালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 এমপি মো. মঞ্জুরুল ইসলাম লিটনের মৃত্যুজনিত কারণে চলতি বছরের ২২ মার্চ অনুষ্ঠিত উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি।

এক শোকবার্তায় স্পিকার বলেন, সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন রাজনীতিবীদ। তিনি সমাজ সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যুতে একটি সম্ভাবনার মৃত্যু হয়েছে। স্পিকার মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ ছাড়াও গোলাম মোস্তফা আহমেদের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ.স. ম ফিরোজ এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ