1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত? অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক বরখাস্ত একের পর এক শীর্ষ কর্মকর্তার বিদায়, এবার পদত্যাগ মার্কিন সেনাবাহিনী সচিবের মেসিহীন বিশ্বকাপের কথা ভাবতেই আক্ষেপ মরিনহোর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ

পার্থে ইনিংস জয়ে অ্যাশেজ অস্ট্রেলিয়ার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭
  • ৫৮ Time View

প্রথম দুই ম্যাচ হারায় ঐতিহাসিক অ্যাশেজ সিরিজে টিকে থাকে পার্থে জয়ের কোন বিকল্প ছিল না সফরকারী ইংল্যান্ডের। তবে সিরিজের তৃতীয় টেস্টে কোন প্রতিদ্বন্দ্বিতাই করতে পারলো না কুক বাহিনী। দুই ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ জিতলো অস্ট্রেলিয়া। পার্থে সিরিজের তৃতীয় টেস্টে ইনিংস ও ৪১ ইংল্যান্ডকে হারিয়েছে স্বাগতিকরা।

ম্যাচের চতুর্থ দিনই অ্যাশেজ জয়ের মঞ্চ তৈরি করে রাখে অস্ট্রেলিয়া। ২৫৯ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৩২ রান তুলতেই ৪ উইকেট হারায় সফরকারী ইংল্যান্ড। এরপর ইংলিশদের স্বস্তি দেয় বৃষ্টি। ফলে দিনের খেলা শেষ হয় খানিকটা আগেই। শেষ দিনে ইনিংস পরাজয় এড়াতেই ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১২৭ রান।

cricket

বেয়ারস্টোর বিদায়ের পর ডেভিড মালান এক পাশ ধরে খেলে হাফ সেঞ্চুরির তুলে নিলেও অন্য সবাই ছিলেন আশা যাওয়ার মাঝে। মঈন আলি ১১ রানে বিদায়ের পর মালান সাজঘরে ফেরেন ৫৪ রানে। এরপর ক্রিস ওকস (২২), ওভারটন (১২) এবং ব্রড (০) রানে বিদায় নিলে ২১৮ রানেই শেষ হয় ইংলিশদের ইনিংস। এতে ইনিংস ও ৪১ রানের জয়ের সঙ্গে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজও নিজেদের করে নিলো অস্ট্রেলিয়া।

এর আগে সিরিজ বাঁচানোর ম্যাচে পার্থে মালান-বেয়ারস্টোর সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে শেষ পর্যন্ত ৪০৩ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ডেভিড মালান ১৪০ ও বেয়ারস্টোর ব্যাট থেকে আসে ১১৯ রান। জবাবে স্মিথের ডাবল ও মিশেল মার্শের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৬৬২ রান করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। স্মিথ ২৩৯ আর মার্শ করেন ১৮১ রান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ